টানটান উত্তেজনা শেষে মরক্কোকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনস জিতল সেনেগাল

Share:

নিজস্ব প্রতিনিধি:  আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে শেষ হাসি হাসল সেনেগাল।  মরক্কোকে ১–০ গোলে হারিয়ে  জিতে নিয়েছে সেনেগাল। রবিবার রাতে মরক্কোর রাবাতে প্রিন্স মোলাই আবদাল্লাহ স্টেডিয়ামে হওয়া ফাইনালে সেনেগালের হয়ে ৯৪তম মিনিটে গোল করেন পাপে গেয়ে। এই জয়ের পর আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ প্রতিযোগিতায় সেনেগালের দ্বিতীয় শিরোপা জয় করল।  

তবে সেনেগাল চ্যাম্পিয়ন হওয়ার আগে  ফাইনালে ছিল টানটান উত্তেজনা। মরক্কোকে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে সেনেগাল  মাঠ ছেড়ে বের হয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। খেলা বন্ধ থাকে প্রায় ১৭ মিনিট।  পরে খেলা শুরু হলে পেনাল্টি কাজে লাগাতে পারেনি মরক্কো । সেই সুযোগকে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নিয়ে  চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল ।  ৯৮ মিনিটে মরক্কোর ব্রাহিম দিয়াজ সেনেগাল ডিফেন্ডার এল হাজি মালিক দিউফের ফাউলের শিকার হলে রেফারি জ্যাকস এনদালা পেনাল্টির বাঁশি বাজান । তার আগে  ইসমাইলা সারের একটি গোল বাতিল হওয়ায় ক্ষুব্ধ  হয়েছিলেন সেনেগাল কোচ পাপে থিয়াও।   

আরও পড়ুন: ‘‌পুরনো প্রজন্মের অবসর, নতুনদের দায়িত্ব নেওয়া উচিত’‌, নীতিন গড়কড়ির মন্তব্যে চর্চা তুঙ্গে

২০২১ সালের জয়ী সেনেগাল দ্বিতীয় শিরোপার জন্য মাঠে নেমেছিল। অন্যদিকে মরোক্কও যদি জয়ী হত তাহলে এটা তাঁদেরও দ্বিতীয় জয় হত। টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচ গোলদাতা রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ডিয়াজকে পেনাল্টি দিয়ে আস্থাভাজন করা হয়েছিল, কিন্তু তার ‘পানেঙ্কা’ প্রচেষ্টা সেনেগালের গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডির হাতে ধরা পড়ে যাকে খুব একটা নড়াচড়া করতে হয়নি, এবং এনডালা তাৎক্ষণিকভাবে পূর্ণ সময়ের জন্য বাঁশি বাজায়। ভিলারিয়াল মিডফিল্ডার পাপে গুয়ে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে জয়ের গোল করে লায়ন্সদের জন্য পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় জয় নিশ্চিত করেন। খেলা শেষে মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগুই বলেন, সেনেগালের কর্মকাণ্ড “লজ্জাজনক” এবং “আফ্রিকাকে সম্মানিত করে না”। অন্যদিকে থিয়াও স্বীকার করেছেন যে তার দলকে মাঠ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া উচিত হয়নি। 

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের