রহমানের ‘ধর্ম বিভাজন’ মন্তব্য নিয়ে হুলস্থুল, বাবার সমর্থনে এবার গর্জে উঠলেন কন্যা খাতিজা

মুসলিম হয়েও তো তাঁকে এই কাজ দেওয়া হয়েছে। তাই তাঁর এই যুক্তি খাটে না। এবার রহমানের এই মন্তব্যকে সমর্থন করে একটি লম্বা পোস্ট করলেন গায়ক কৈলাস মেনন

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি বলিউডে কাজ পাওয়া নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তিনি জানিয়েছিলেন, গত ৮ বছর ধরে তিনি বলিউডে অনেক কাজ হারিয়েছেন। তার জন্যে তিনি বলিউডে র অন্দরে থাকা কুসংস্কার এবং ধর্মীয় বিভাজনকে দায়ী করেছিলেন। তাঁর কথায়, গত ৮ বছরে ক্ষমতা বদলের পর থেকে বলিউডে আর কাজ পাচ্ছেন না তিনি, মুসলিম বলেই তাঁকে অবজ্ঞা করা হচ্ছে। কারণ ক্ষমতা এখন তাঁদের হাতেই রয়েছে। আবার কাজ না পাওয়ার কারণ ধর্মীয় বিভাজনও হতে পারে।’ অর্থাৎ নাম না করে রহমান সোজা আঙুল তুলেছেন বিজেপি সরকারের উপর। যাঁরা নিয়ে হিন্দুধর্ম নিয়ে সারাক্ষন চেল্লাচ্ছেন। তাঁরাই মুসলিমের কাজ পাওয়া নিয়ে বাধার চেষ্টা করছেন। বলিউডও বিজেপি ঘেঁষা। তবে রহমানের এই মন্তব্য অনেকের পছন্দ হয়নি। তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন গীতিকার জাভেদ আখতার থেকে গায়ক শান্তনু মুখোপাধ্যায় ওরফে শান-সহ অনেকে। এমনকি ‘সাম্প্রদায়িকতা’ বক্তব্যের জন্য রহমান সোশ্যাল মিডিয়াতেও প্রচুর নিন্দার শিকার হয়েছেন। অনেকেই যুক্তি দেখিয়েছেন যে, তাঁর এমন মন্তব্য ভ্রান্ত। কারণ তিনি পৌরাণিক ধর্ম গ্রন্থ অবলম্বনে নির্মিত ‘রামায়ণ’-এ কাজ করছেন। মুসলিম হয়েও তো তাঁকে এই কাজ দেওয়া হয়েছে। তাই তাঁর এই যুক্তি খাটে না। এবার রহমানের এই মন্তব্যকে সমর্থন করে একটি লম্বা পোস্ট করলেন গায়ক কৈলাস মেনন। সেই পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় শেয়ার করে গর্জে উঠলেন রহমানের মেয়ে খাতিজা রহমান। এবং তিনি পোস্টটি সমর্থন করে হাততালি, আগুন, ১০০% এবং হৃদয়ের মতো ইমোজি জুড়ে দিলেন।

মেনন তাঁর নোটে লিখেছেন, ‘অসম্মতি প্রকাশ করুন, অপমান করবেন না। যারা এ. আর. রহমানকে তার মনের কথা বলার জন্য দোষারোপ করছেন তারা একটি মৌলিক বিষয় মিস করছেন। তিনি তাঁর অনুভূতি সম্পর্কে কথা বলেছেন। এটা তাঁর অধিকার। আপনি তাঁর সঙ্গে একমত হতে নাও পারেন, কিন্তু আপনি তাঁকে তার অভিজ্ঞতা প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত করতে পারেননা। তবে, এরপর যা ঘটেছে তা মতবিরোধের বাইরে গিয়ে অপব্যবহার হচ্ছে। বিশ্বব্যাপী সম্মানিত একজন শিল্পীকে ‘অসম্মান’ বলা, তার বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা, তার সাম্প্রতিক কাজগুলিকে উপহাস করা এবং তার জীবিত অভিজ্ঞতাকে ‘ভিকটিম কার্ড’ হিসেবে নামিয়ে আনা সমালোচনা নয়। এটি ঘৃণামূলক। এটি কোনও এলোমেলো কণ্ঠস্বর নয়। তিনি এমন একজন মানুষ যিনি ভারতীয় সঙ্গীতকে বিশ্বে পৌঁছে দিয়েছেন, মর্যাদার সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করেছেন এবং তার কাজের মাধ্যমে প্রজন্মকে গড়ে তুলেছেন। আপনি একটি চলচ্চিত্র সম্পর্কে তার মতামত নিয়ে বিতর্ক করতে পারেন। আপনি তার ব্যাখ্যার সঙ্গে একমত হতে নাও পারেন। তবে তাঁকে জনসমক্ষে অবমাননা করা অন্যায্য। বাকস্বাধীনতা রহমানের ক্ষেত্রেও ততটাই প্রযোজ্য যতটা তার সমালোচকদের ক্ষেত্রে প্রযোজ্য।’

 

 

View this post on Instagram

 

A post shared by Kailas (@kailasmenon2000)

অর্থাৎ কৈলাসের এই কথাগুলো রহমানের মেয়ে ব্যাপক ভাবে সমর্থন করেছেন। এদিকে এ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন এ আর রহমানও। গতকাল একটি ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, ‘প্রিয় বন্ধুরা, আমার কাছে সঙ্গীত সংস্কৃতিকে সংযুক্ত করে, সম্মানের একটি স্থান। ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার বাড়ি। আমি বুঝতে পারছি, আমার বলা কথাগুলির ভুল ব্যাখ্যা করা হচ্ছে, যা নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। তবে আমার উদ্দেশ্য সর্বদা সঙ্গীতের মাধ্যমে দেশবাসীর চিন্তা ভাবনার উন্নীত করা, সম্মান করা এবং সেবা করা। আমি কোনও ধর্মীয় ভাবাবেগে ব্যথা দিতে চাইনি। আমি আশা করি আমার আন্তরিকতা অনুভব করবেন। আমি ভারতীয় হতে পেরে নিজেকে ধন্য মনে করি, যা আমাকে একটি পরিচয় দিয়েছে। আর ভারত এমন একটি দেশ, যেখানে সর্বদা মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এখানে বহুসংস্কৃতির কণ্ঠস্বর উদযাপন করা হয়।’ সঙ্গীত সুরকার তাঁর আসন্ন পৌরাণিক হিন্দু ধর্মগ্রন্থ অবলম্বনে তৈরি ‘ রামায়ণ’ চলচ্চিত্রের কথাও উল্লেখ করেছেন। যার সঙ্গীত রচনার দায়িত্ব পড়েছে রহমানের উপর। সঙ্গীত রচয়িতা বলেছেন, “আমি এই জাতির প্রতি কৃতজ্ঞ, এবং অতীতকে সম্মান করে, বর্তমানকে উদযাপন করে এবং ভবিষ্যতের অনুপ্রেরণা জোগায় এমন সঙ্গীতের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। জয় হিন্দ, জয় হো!” ভিডিওটি শেষ হয়েছে একটি স্টেডিয়ামে রহমানের গান ‘মা তুঝে সালাম’ গাওয়ার মাধ্যমে। তবে রহমানের সাম্প্রদায়িকতা বক্তব্যের জন্যে অনেকেই রামায়ণ থেকে সঙ্গীত তাঁকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন। তবে, রহমান নিশ্চিত করেছেন যে তিনি রণবীর কাপুর-সাই পল্লবী অভিনীত ছবির জন্য সঙ্গীত রচনা করছেন।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের