মালিক আত্মহত্যা করেছে, পোষ্য কুকুর দেহ আগলে পাহারা দিল, তারপর যা ঘটল

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশের শিবপুরীর এক নিরিবিলি কোণে দেখা গেল হৃদয়বিদারক একটি ঘটনা। যেখানে প্রায়শই শোক নীরবে কেটে যায়। সেখানে একটি কুকুরের ভক্তি দেখা গেল, যা কথার চেয়েও বেশি স্পষ্ট। এক গ্রামে একটি পোষ্য কুকুর মৃত্যুর পরেও তার মালিককে ত্যাগ করতে চায়নি। সারা রাত পাহারা দিয়েছিল, শেষ যাত্রায় হেঁটেছিল এবং শেষকৃত্যের সময় এমন এক নীরবতার সঙ্গে বসেছিল যা প্রত্যক্ষদর্শী সকলকে আবেগঘন করে তুলেছিল।

এদিকে সোমবার জগদীশ প্রজাপতির (‌৪০)‌ ঝুলন্ত দেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়। তিনি আত্মঘাতী হয়েছেন। পরিবারের সদস্যরা যখন এই মর্মান্তিক ঘটনাটি জানতে পারলেন, তখন তাঁরা তাঁর পোষ্য কুকুরটিকেও মৃতদেহের পাশে বসে থাকতে দেখেন। যেন কুকুরটি তাঁকে পাহারা দিচ্ছে। সারারাত জুড়ে সেখানে বসেছিল। কুকুরটি চলে যায়নি। কোনও চিৎকার, কোনও অস্থিরতা নেই। শুধু নীরব উপস্থিতি বুঝিয়ে দিল কুকুরটি তার মালিককে ছেড়ে যেতে নারাজ। পোষ্যও শোকের মধ্যে রয়েছে। সে বলতে পারে না। তাই নীরব শোক পালন করল। যা সকলের নজর কেড়েছে।

অন্যদিকে এভাবেই শোক পালন করে ক্ষান্ত থাকেনি পোষ্যটি। বরং পরের দিন সকালে যখন মৃতদেহ ময়নাতদন্তের জন্য কারেরায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন কুকুরটি প্রায় চার কিলোমিটার ধরে ট্র্যাক্টর–ট্রলির পিছনে দৌড়েছিল। আর গ্রামবাসীরা কুকুরটিকে তাল মিলিয়ে চলতে দেখেছে। সে পিছনে থাকতে রাজি নয়। অবশেষে পরিবারের সদস্যরা তাকে ট্রলিতে তুলে দেয়। ময়নাতদন্তের সময় সে কাছেই অপেক্ষা করছিল। আর সেই কাজ শেষ হলে বিশ্বস্তভাবে মৃতদেহ নিয়ে গ্রামে ফিরে আসে কুকুরটি। শ্মশানেও কুকুরটি চিতার কাছে বসেছিল। সে খায়নি, জল পান করেনি এবং তাকে সরিয়ে দেওয়ার সমস্ত প্রচেষ্টা নস্যাৎ করে সেখানে ঠায় বসেছিল।

এছাড়া অভিজ্ঞ পুলিশ কর্মীরাও পোষ্যটির প্রতি ভালবাসার গভীরতা দেখে অবাক হন। স্টেশন ইনচার্জ পরে ওই কুকুরটির আনুগত্যের প্রশংসা করে একটি ভিডিও প্রকাশ করেন। যা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং গ্রামের বাইরেও অনেক দূরে ছড়িয়ে পড়ে। তবে জগদীশ কেন আত্মহত্যা করলেন?‌ সেটা এখনও জানা যায়নি। পুলিশ মামলা দায়ের করেছে এবং ময়নাতদন্ত সম্পন্ন করেছে। কিন্তু মানুষের কাছে যা রয়ে গিয়েছে তা শুধু প্রক্রিয়া নয়। একটি স্মৃতি। এই পৃথিবীতে প্রায়ই ভালবাসাকে কথায় পরিমাপ করা হয়। কিন্তু এই কুকুরটি তার উপস্থিতি দিয়ে ভালবাসার পরিমাপ বুঝিয়ে দিয়েছে। মৃত্যুর চরম পরিস্থিতি সে বুঝতে পারেনি। তবে সে তার নিজস্বতা বুঝতে পেরেছিল। আর সে যেখানেই ছিল সেখানেই সে বিশ্বাস করেছিল যে, সে মালিকের। সে আছে মানুষের পাশেই।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি