তৃতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত এক স্বাস্থ্যকর পানীয়ের সেই বিখ্যাত বিজ্ঞাপন মনে আছে। যেখানে ছোট শিশুটি বলছিল, ‘দেখো মাম্মি বাড়ছি আমি।’ দেশের ব্যাঙ্কিং জগতের নবীন সদস্য বন্ধন ব্যাঙ্কের ব্যবসাও তেমন ফুলে-ফেঁপে উঠেছে। চলতি অর্থ বর্ষের (২০২৫‑২৬) তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের মোট ব্যবসা ১১% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩.০২ লক্ষ কোটি টাকায়। বর্তমানে মোট আমানতের মধ্যে খুচরো আমানতের অংশ ৭২%। বর্তমানে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে থাকা ৬,৩৫০‑এরও বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে প্রায় ৩.২৫ কোটি গ্রাহককে পরিষেবা প্রদান করছে। বাঁধন ব্যাঙ্কে কর্মরত মোট কর্মীর সংখ্যা ৭৪,৫০০‑এরও বেশি।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চলতি অর্থ বর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, ‘বন্ধন ব্যাঙ্কের গত কয়েকটি ত্রৈমাসিকের তুলনায় তৃতীয় ত্রৈমাসিকের পারফরম্যান্স একটি ধারাবাহিক ও শক্তিশালী ভিত্তির প্রতিফলন। শেষ বা চতুর্থ ত্রৈমাসিকে আমরা গ্রাহক অভিজ্ঞতা, পরিচালন দক্ষতা ও স্কেলেবিলিটি বাড়ানোর লক্ষ্যে একাধিক ডিজিটাল উদ্যোগ শুরু করতে প্রস্তুত। আমরা একটি আরও শক্তিশালী, স্থিতিস্থাপক ও বহুমুখী ব্যাঙ্ক গড়ে তুলতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রচেষ্টা আমাদের ভবিষ্যতে টেকসই ও লাভজনক বৃদ্ধির দিকে এগোতে সুদৃঢ় অবস্থানে রাখবে।’

তিনি জানান, ২০২৫‑২৬‑এর তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্ক তার আমানতের ভিত্তিতে বছরে ১১% বৃদ্ধি নথিভুক্ত করেছে এবং আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ₹১.৫৭ লক্ষ কোটি। একই সময়ে মোট অগ্রিম (অ্যাডভান্স) বেড়ে হয়েছে ১.৪৫ লক্ষ কোটি। কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (CASA) অনুপাত দাঁড়িয়েছে ২৭.৩%। ব্যাঙ্কের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (CAR), যা আর্থিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ সূচক) তা ১৭.৮%-এ অবস্থান করছে, যা নিয়ন্ত্রক প্রয়োজনীয়তার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ব্যাঙ্ক তার সম্পদ ভিত্তিকে বহুমুখী করার দিকে মনোযোগ দিচ্ছে। দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নত করা এবং গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে ডিজিটালাইজেশনের গতি বাড়ানোই এখন বন্ধন ব্যাঙ্কের মূল উদ্দেশ্য।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির