শাশুড়ির গহনার উপর লোভ, খুনের অভিযোগে গ্রেফতার বন্ধু-সহ বৌমা

শাশুড়ির গহনায় লোভ, এবার শাশুড়িকে খুন করার অভিযোগে গ্রেফতার হলেন ছোট বৌমা ও তাঁর এক পুরুষ বন্ধু।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাশুড়ির গহনায় লোভ, এবার শাশুড়িকে খুন করার অভিযোগে গ্রেফতার হলেন ছোট বৌমা ও তাঁর এক পুরুষ বন্ধু। শাশুড়ির গহনা হাতাতেই পরিকল্পিত খুন বলে অনুমান তদন্তকারী অফিসারদের। এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে বলে জানিয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ধ্রুব দাস। তবে খুনের নেপথ্যে কী কারণ এখনও জানতে পারেনি পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, মৃতের নাম মৌ রায়। বয়স ৫২ বছর। বাড়ি আসানসোল উত্তর থানার লালগঞ্জে। গত ১৭ জানুয়ারি সকাল ১০টা নাগাদ বাড়ির বেডরুম থেকে তাঁর অচেতন দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এরপর তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এরপর তাঁরা প্রবীণার দেহ বাড়িতে নিয়ে আসেন। তখন পরিবারের সদস্যরা দেখতে পান মৃতের গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন এবং প্রৌঢ়ের গায়ে কোনও সোনার গয়নাও ছিল না। তাতেই সন্দেহ বাড়ে পরিবারের সদস্যদের। এরপর তাঁরা আসানসোল উত্তর থানায় বিষয়টি জানান।এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশের সন্দেহ, প্রৌঢ়াকে খুন করা হয়েছে। এমনকি মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলে সেই রিপোর্টও খুন করার ইঙ্গিত দিয়েছে। এরপরেই পুলিশ নিশ্চিত হয় যে এটি খুনের ঘটনা। মৃতের ভাই পুলককুমার সিংহ আসানসোল উত্তর থানায় একটি খুনের মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ একটি পুরোনো ঘটনার সঙ্গে প্রৌঢ়ের মৃত্যুর যোগসূত্র পায়। কেননা, গত ৩ জানুয়ারি আসানসোল উত্তর থানায় একটি চুরির ঘটনার অভিযোগ দায়ের করেছিলেন মৃতা মৌ রায়। তখনই তিনি তাঁর ছোট বৌমা রিয়া রায়কে গহনা চুরির অভিযোগে অভিযুক্ত করেন। এই ঘটনার ১০ দিন পরেই মৌ-এর খুনের ঘটনা ঘটল।

সেই চুরির ঘটনার তদন্তে নেমে রিয়ার এক বিশেষ পুরুষ বন্ধুর খোঁজ পায় পুলিশ। যার নাম সামির আলম, বাড়ি বিহারের ডালটনগঞ্জে। তদন্তে পুলিশ জানতে পারেন, দিন-কয়েক ধরে আসানসোলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। অবশেষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে আসানসোলের ভগৎ সিং মোড় এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সামির পুলিশের কাছে সবটা স্বীকার করেন। একইসঙ্গে জানান, এই ঘটনার সঙ্গে রিয়াও জড়িত রয়েছেন। এরপর তিনি যে হোটেলে ছিলেন, সামিরকে নিয়ে পুলিশ তাঁর হোটেলের রুমে যায়। সেখান থেকে মৃত প্রৌঢ়ার কিছু গয়না খুঁজে পান। অবশেষে শুক্রবার সকালে লালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে রিয়াকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। তবে রিয়া জানিয়েছেন, তাঁর শাশুড়িকে খুন করেছেন সামির। তবে কেন, সেটা জানাননি। শনিবার (২৪ জানুয়ারি) ধৃত দু’জনকে আসানসোল আদালতে হাজির করেছে পুলিশ। বিচারক তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এখন তাঁদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করা হচ্ছে।

বাড়ল না জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা