প্রেমিকার সাথে প্রথম দেখা করতে গিয়ে সরস্বতী পুজোয় সবং থানায় রাত কাটাল প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, সবং: সরস্বতী পূজার দিন এক প্রেমিকের জীবনে ঘটল অদ্ভুত এক ঘটনা। সমাজ মাধ্যমে পরিচয় হয়েছিল হাওড়ার বাগনানের এক যুবকের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার সবং-এর এক যুবতীর। দীর্ঘ ৬ মাস ধরে তাদের মধ্যে প্রেম পর্ব চলে। এরপর ঠিক হয় দুজনে সরস্বতী পুজোতে মুখোমুখি দেখা করবেন। প্রেমিকাকে শাড়ি পরা অবস্থায় সরস্বতী পুজোতে প্রথমে দেখবেন এই আশায় বুক বেঁধে শুক্রবার সকালে বাগনানের(Bagnan) বাড়ি থেকে বের হন প্রেমিক। বেশ কয়েকটি বাস বদল করে তারপর পায়ে হেঁটে প্রেমিক পৌঁছয় প্রেমিকার নির্দেশ মত তার গ্রামে। কিন্তু প্রেমিকার সঙ্গে দেখা আর হল না। অবশেষে ওই প্রেমিকের ঠাঁই হয়, পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার লকআপে।

রাতভর সেখানে থাকার পর পরিবারের লোকেদের কাছ থেকে খবর পেয়ে অন্যান্য বন্ধুরা সেখানে গিয়ে থানা থেকে ওই প্রেমিককে জামিনে মুক্ত করে আনে। জানা গিয়েছে বাগনানের ওই যুবকের সঙ্গে সবং-এর প্রেমিকা সরস্বতী পুজার দিন বাড়ি ছেড়ে পালাবে বলে পরিকল্পনা নিয়েছিল। জীবনে প্রেম তারপর আবার প্রেমিকার হাত ধরে বাড়ি ছেড়ে পালানো সরস্বতী পূজার দিন সকাল থেকেই এইসব বিষয় ভাবতে ভাবতে প্রেমিকের বুক ধুকপুক করছিল। বসন্ত পঞ্চমীতে(Basanta Panchami) প্রেমিকাকে প্রথম কি রঙের শাড়িতে দেখবেন সে কিভাবে হাত ধরে পালাবেন এসব ভাবতে ভাবতে বাস ধরেছিলেন প্রেমিক। প্রথমে ডেবরা সেখান থেকে মহার তারপর প্রেমিকার নির্দেশমতো সবং এর সেই গ্রামে পৌঁছে গিয়েছিলেন প্রেমিক। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও দীর্ঘক্ষণ প্রেমিকা আসেন না।

এদিকে ওই গ্রামের বিভিন্ন প্রেমিক যুগলদের হাসিখুশি মুখে পাঞ্জাবি আর শাড়ি পরে ঘুরতে দেখেন প্রেমিক। বারবার ফোনে প্রেমিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। মাঝে হঠাৎ একবার প্রেমিকা ফোন ধরে জানায়, পরিকল্পনা আজকের মত বদল করতে হবে ।সে আজ বাড়ি থেকে বের হতে পারছে না। রাতটা যেভাবে হোক কোথাও কাটিয়ে নেওয়ার পরামর্শ দেয় প্রেমিককে। শনিবার ভোরে দুজনে দেখা হবে এবং পালাবে এমনই কথা হয় মোবাইল ফোনে। এক বন্ধুকে সঙ্গে নিয়ে আশা প্রেমিক শুক্রবার বিকেল তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সবং-এর প্রেমিকার বলে দেওয়া গ্রামে একটি চায়ের দোকানে সময় কাটায়। দীর্ঘ সময় ধরে সেখানে বসে থাকতে দেখে সন্দেহ হয় দোকানের চা বিক্রেতার। শেষ জিজ্ঞাসাবাদ শুরু করে প্রেমিককে। কারণ এই গ্রামের যে ওই যুবক নয় তা বুঝতে পারেন চা বিক্রেতা। কিন্তু প্রেমিকের কাছ থেকে সঠিক কোন তথ্য সে জানতে পারে না। কথাবার্তায় ছন্দ হওয়ায় চায়ের দোকানের ওই ব্যক্তি খবর দেন স্থানীয় পঞ্চায়েত সদস্যকে। এরপর পঞ্চায়েত সদস্য এক  সিভিক ভলান্টিয়ারকে ডেকে পাঠান।

সেখান থেকে খবর যায় স্থানীয় থানায়। বহিরাগত আগন্তুক কেন এই গ্রামে ছুটে আসে পুলিশ। সন্দেহ হওয়ায় তাকে নিয়ে গিয়ে সবং থানার গারদে ভরে দেয় পুলিশ। এবার ওই প্রেমিকের সঙ্গে আসা বন্ধুর সূত্র ধরে বাড়ির লোক সারা রাত কেটে যাওয়ার পর শনিবার সকালে খবর পায়। বাড়ি থেকে বন্ধু-বান্ধবদের পাঠানো হয় সবং থানায়। তারা গিয়ে গোটা বিষয়টি পুলিশকে বলে জামিনে ছাড়িয়ে আনে প্রেমিককে। সরস্বতী পুজো বাঙালির valentines day, প্রেম, শাড়িতে প্রেমিকাকে দেখা, পালিয়ে যাওয়া সব স্বপ্ন কর্পূরের মত উড়ে যায় প্রেমিকের জীবন থেকে। ভালোবেসে সে ঠকেছে। তাকে নিয়ে মশকরা করেছে তার প্রেমিকা ।বুঝতে পেরে ব্যর্থ প্রেমিকের ব্যথা নিয়ে বাড়ি ফিরে যান বাগনানের প্রেমিক সবং থেকে।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২