মল্লিকবাজারে প্রজাতন্ত্র দিবসের দুপুরে দোতলার ফ্ল্যাটে ভয়ংকর আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড । মল্লিক বাজার ক্রসিংয়ের একটি বহুতলের প্রথম তলার ফ্ল্যাটে আগুন লাগে। সোমবার দুপুর ১২ টা ২৫ মিনিটে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন যায়। ঘিঞ্জি মল্লিকবাজার(Mallickbazar) এলাকায় ওই দোতলার ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। দোতলার ওই ফ্ল্যাটের সমস্ত আসবাবপত্র পুরে ছাই হয়ে গিয়েছে। দমকলের পাশাপাশি স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজে হাত লাগায়। কোন হতাহতের খবর নেই। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই ওই ঘিঞ্জি এলাকায় দোতলার ফ্ল্যাটে আগুন লাগে। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। আতঙ্কে মানুষজন ছোটাছুটি শুরু করে।

অন্যদিকে,নাজিরাবাদে(Nazirabad) থার্মোকলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাত্রে তৎপর দমকল বাহিনী।নরেন্দ্রপুর থানার নাজিরাবাদ এলাকায় থার্মোকলের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, রাত্রি আনুমানিক আড়াইটে নাগাদ হঠাৎ করেই গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টিরও বেশি ইঞ্জিন। মোট ১৬ জন নিখোঁজ রয়েছে। তিনজনের আগুনে ঝলসে মৃত্যু হয়েছে।দীর্ঘ চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে এখনো দমকলের ইঞ্জিন কাজ চালিয়ে যাচ্ছে।

ঘটনার সময় গোডাউনের ভিতরে বেশ কয়েকজন শ্রমিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তাদের অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবার নিখোঁজ শ্রমিকদের মোবাইলে ফোন করছে কিন্তু মোবাইল বেজে যাচ্ছে।আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। গোডাউনের ভিতরে রান্নাবান্নার কাজ চলত বলে জানা গিয়েছ।গ্যাসের ব্যবহার, শর্ট সার্কিট না কি অন্য কোনো কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ, কবে শুনানি?

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা