শেষ ওভারে গ্র্যান্ট স্টুয়ার্টের ৩ ছক্কায় আয়ারল্যান্ডকে দুরমুশ করে ঐতিহাসিক জয় ইতালির

সোমবার (২৬ জানুয়ারি) দুবাইয়ে ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইতালির T-20 সিরিজের শেষ ম্যাচ। তাই প্রথম থেকেই উত্তেজনা ছিল চরমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ ওভারে ৩ ছক্কায় বাজিমাত। আয়ারল্যান্ডকে স্তব্ধ করে অবিস্মরণীয় জয় পেল ইতালি। আর ইতালির এই জয়ের প্রধান কান্ডারি অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত অলরাউন্ডার গ্র্যান্ট স্টুয়ার্ট। কারণ সোমবার (২৬ জানুয়ারি) দুবাইয়ে ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইতালির T-20 সিরিজের শেষ ম্যাচ। তাই প্রথম থেকেই উত্তেজনা ছিল চরমে। কেননা আইসিসির পূর্ণ সদস্য কোনও দলের বিপক্ষে ইউরোপের এই উঠতি ক্রিকেট শক্তির প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ এটি। তাই ইউরোপের সিরিজটা ইতালির জন্য মাইলফলকের ছিল। যদিও তিন সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছিল দলটি, তাই এই ম্যাচটিই ছিল ইতালির শেষ সুযোগ। অবশেষে আয়ারল্যান্ডকে স্তব্ধ করে অবিস্মরণীয় জিত পেল ইতালি। আর চওড়া ব্যাটে ইতালিকে জয় এনে দিলেন ইতালির দাপুটে অলরাউন্ডার গ্র্যান্ড স্টুয়ার্ট।

এদিন জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। আর তা পূরণ করতে গ্র্যান্ট স্টুয়ার্টের লাগল মাত্র তিন বল। ব‍্যারি ম‍্যাককার্থির তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে ইতালিকে স্মরণীয় জয় এনে দিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত অলরাউন্ডার। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার দুবাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ইতালি ৪ উইকেটে জয় পেয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু আইসিসি T20 বিশ্বকাপ। কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইতালি। যদিও তাঁদের প্রথম ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের বিপক্ষে। কিন্তু নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারতে যেতে রাজি না হওয়ায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। তাই স্কটল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ইতালি। এদিন টসে হেরে প্রথম ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড।

দুই বল বাকি থাকতে ১৫৪ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। তিন বল হাতে রেখেই সেই রান ইতালি পেরিয়ে যায়। শেষ চার ওভারে ইতালির প্রয়োজন ছিল ৪৬ রান আর শেষ দুই ওভারে ৩০। একপর্যায়ে সমীকরণ দাঁড়ায় ৭ বলে ২০ রানে। এরপর ১৯ ওভারের শেষ বলে মার্ক অ্যাডায়ার এর বলে চার মারেন মার্কাস কাম্পোপিয়ানো। এবং শেষ ওভারের প্রথম তিন বলে তিন ছক্কা মেরে দলকে জয়ী করেন স্টুয়ার্ট। সাত নম্বরে নেমে ৪ ছক্কা ও এক চারে ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন ৩১ বছর বয়সী ইতালির এই অলরাউন্ডার। আর এই ম্যাচ জেতার ফলেই আইসিসি টি টোয়েন্টিতে উঠল ইতালি। বাছাইপর্বের চ্যালেঞ্জ উতরে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল চারবারের ফুটবল বিশ্বকাপ জয়ী দেশ ইতালি। টি-টোয়েন্টির ‘সি’ গ্রুপের অন্য তিন দল হল, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নেপাল।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ