আনন্দপুরে জ্বলন্ত গোডাউনের কারশেডের নিচে আরও কর্মীদের দেহ আটকে থাকার আশঙ্কা

নরেন্দ্রপুর থানায় ১০ জনের নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। অনুমান, অগ্নিকাণ্ডের সময় অনেকেই বেরোতে পারেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রজাতন্ত্র দিবসে শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! আবারও একটি অভিশপ্ত ভোরের সাক্ষী থাকল কলকাতা। সোমবার ভোরে ইএম বাইপাসের ধারে নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। যাতে পুড়ে ছাই হয়ে গিয়েছে পরপর দুটো গোডাউন। প্রশাসন সূত্রের খবর, অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৮ জনের দেহাংশের হদিশ মিলেছে। কিন্তু নরেন্দ্রপুর থানায় ১০ জনের নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। অনুমান, অগ্নিকাণ্ডের সময় অনেকেই বেরোতে পারেনি। যার ফলে কারশেডের নিচে আরও কয়েকজনের দেহ আটকে থাকতে পারে।রবিবার-সোমবার ভোর তিনটে নাগাদ নরেন্দ্রপুর থানার অন্তর্গত আনন্দপুরের ডেকরেটর্সের অফিস গোডাউন দাউ দাউ করে আগুন ধরে ওঠে। সেই মুহূর্তে বেরোনোর পথ না পেয়েই পরপর মৃত্যু হয়েছে কর্মীদের! এখনও পর্যন্ত ৮ জনের দেহাংশের হদিশ মিলেছে। কিন্তু এখনও ধ্বংসাবশেষের ভাঙা কারশেডের নিচে আরও কর্মীদের দেহ আটকে রয়েছে বলে আশঙ্কা।

জানা গিয়েছে, গোডাউনের পাশেই ডেকরেটর্সের অফিস। সেখানেই থাকতেন কর্মীরা। প্রচুর দাহ্য থাকলেও নিয়মিত চলত রান্না। কর্মীদের থাকার জায়গায় একটি দরজা রয়েছে। আগুন লাগায় দরজা কার্যত বন্ধ হয়ে যায়! কোনও মতে সেখান থেকে বের হন কর্মীরা! কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। কারণ অফিসের পাশের গোডাউ নেও আগুন জ্বলে ওঠে! তাই জ্বলন্ত গোডাউন পেরিয়ে কর্মীরা শেষমেষ বাইরে বেরোতে পারেনি। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে একের পর এক কর্মীর মৃত্যু হয়। ভাঙা কারশেডের নিচে আরও কর্মীর দেহ আটকে রয়েছে কিনা, তার উদ্ধারকার্য চলছে। প্রায় ১৯ ঘণ্টা কেটে গেলেও দু’টি গুদামের ইতিউতি এখনও ধিকিধিকি জ্বলছে আগুন। গোডাউনে বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। সেগুলি নির্মূল চলছে কুলিং প্রসেস। কুলিং প্রসেস শেষ হলে ফরেনসিক পরীক্ষা হবে। ফরেনসিকের নমুনা সংগ্রহের পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে। অগ্নিকাণ্ডে ঝলসে যাওয়া দেহগুলিকে শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এখনও ১০ জন কর্মী নিখোঁজ রয়েছে। যার মধ্যে ৭ জন কর্মী ডেকরেটার্স সংস্থার এবং বাকি ৩ জন মোমো প্রস্তুতকারী সংস্থার বলে জানা গিয়েছে৷

নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে আজ দুপুরের মধ্যে নরেন্দ্রপুর থানায় গিয়ে DNA দিতে বলা হয়েছে। DNA পরীক্ষার মাধ্যমে দেহ শনাক্ত করা হবে। আনন্দপুরের নাজিরাবাদের ওই গুদামে মূলত শুকনো, প্যাকেটজাত খাবার, ঠান্ডা পানীয়ের বোতল মজুত করা থাকত। তাই কী ভাবে সেখানে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়। তবে অনুমান, গুদামের ভিতরে থাকা কর্মীদের জন্যে রান্নার গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ আগুন লাগার পরেও দ্রুত ছড়িয়ে পড়ে পর পর দু’টি গুদামে। তা দেখেই আশেপাশের স্থানীয় লোকজন দমকলকে খবর দেয়। চোদ্দটা দমকলের গাড়ি নরেন্দ্রপুরে পৌঁছয়। কিন্তু জায়গা ছোট হওয়ার কারণে দমকলকর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়। বিধ্বংসী আগুনে গোডাউনের টিনের ছাউনির একাংশ ভেঙে পড়ে পড়ে। দেওয়ালে ফাটল ধরে। প্রায় ১১ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাই গোডাউনের ভাঙা কারশেডের তলায় আর কেউ আটকে পড়ে আছেন কিনা তা আশঙ্কা রয়েছে।

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ, কবে শুনানি?

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা