চলন্ত ট্রেনের মধ্যেই লাগবে ‘মদ’! না পেয়ে গোঁসা করে ঝাঁপ যুবকের, তার পর….

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে প্রেমের নেশা কাঁঠালের আঠার মত একবার লাগলে ছাড়ে না। কিন্তু জানেন কি প্রেমের থেকে মদের নেশা আরও ভয়ঙ্কর। এই নেশাই কাড়ল এক ব্যক্তি প্রাণ। ট্রেনের মধ্যে মদ এনে দেওয়ার নাছোড় বায়না ধরেছিলেন এক ব্যক্তি। তাঁর দাবি মতো সময়ে মদ না পাওয়ার জন্য চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। তাতেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত ব্যক্তির নাম ধরণী মচাহারি (৪৮)। তিনি অসমের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধরণী ট্রেনে করে যাওয়ার সময়ে তাঁর সঙ্গে ছিলেন তাঁরই দাদা। মৃত ব্যক্তির দাদা জানিয়েছেন তাঁর ভাই মদ্যপানে আসক্ত ছিলেন। ঘটনার দিন দীর্ঘক্ষণ মদ্যপান না করতে পেরে অস্থির হয়ে ওঠেন। ট্রেনের মধ্যে মদ এনে দেওয়ার বায়না ধরেন। মদ না পেয়ে হঠাত করেই আচমকা চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই ধরণী মচাহারির মৃত্যু হয়।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ভোট কাটার জন্যই SIR, মমতার পাশে দাঁড়িয়ে মন্তব্য অখিলেশের

চাঞ্চল্যকর এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। তবে মদ না পেয়ে কেউ এমন কাণ্ড ঘটাতে পারেন তা ভেবেই চমকে উঠছেন অনেকেই। শুধু মাত্র নেশার দ্রব্য না পেয়ে ট্রেন থেকে ঝাঁপ দিতে পারে কেউ কল্পনাই করতে পারছেন না। আকস্মিক এই ঘটনায় যাত্রীদের মধ্যে প্রবল চাঞ্চল্য ছড়ায়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২