পশ্চিমবঙ্গে ভোট কাটার জন্যই SIR, মমতার পাশে দাঁড়িয়ে মন্তব্য অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা সঙ্গে দেখা করতে কলকাতায় এসেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। নবান্নে দেখা করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। বাংলায় এসেই বিজেপিকে নিশানা করেন  সপা প্রধান। নবান্নে বৈঠক শেষে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে  অখিলেশ যাদব সাংবাদিকদের সামনে বললেন, ‘যোগ্য ভোটারদের নাম কাটার উদ্দেশ্যেই এখানে SIR।”   

ভোটমুখি বাংলায় SIR আবহে নবান্নে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। ইডির তল্লাশি নিয়েও এদিন মুখ খোলেন অখিলেশ। কড়া মন্তব্য করে বলেন, “দিদির কাছে ইডি হেরেছে, এ বার হারবে বিজেপি। ডিজিটাল ডাকাতি রুখে দিয়েছেন দিদি।” অখিলেশের কথায়, “গোটা দেশে বিজেপির যিনি মোকাবিলা করছেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।” কলকাতায় পা রাখার পরেই এসআইআর নিয়ে অখিলেশ বলেছিলেন, “বিহার, উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গ, সর্বত্রই ভোটের সুযোগ বাড়ানোর বদলে ভোটার কেটে দেওয়া হচ্ছে। সব বিরোধী দলই এই প্রচেষ্টার প্রতিবাদ করছে। পশ্চিমবঙ্গেও এসআইআর-এর মাধ্যমে ষড়যন্ত্র সফল হবে না। বিজেপি ডিজিটাল ইন্ডিয়ার কথা বলে কিন্তু নির্বাচন কমিশন তাদের সফটওয়্যার এবং অ্যাপই বুঝে উঠতে পারছে না।”  

আরও পড়ুন:   আজ দুপুরে নবান্নে মমতা–অখিলেশ বৈঠক, কোন বিশেষ বিষয়ে তৈরি হবে স্ট্র‌্যাটেজি?‌

গতকাল কলকাতা এসেছেন অখিলেশ যাদব। সস্ত্রীক কলকাতায় পৌঁছেছেন তিনি। আজ, মঙ্গলবার শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। কলকাতা বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব চিরাচরিত ভঙ্গিতেই বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। আইপ্যাক–ইডি অভিযানের বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর সপ্তমে তুলেছেন তিনি। অখিলেশ বলেছেন, বিজেপি এখনও পেনড্রাইভের ‘পেইন’ ভুলতে পারেনি। আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন। এই বাস্তবতা মেনে নিতে পারছে না পদ্মশিবির। পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র।  এছাড়া নির্বাচন সংক্রান্ত এসআইআর ইস্যুতেও কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন সমাজবাদী পার্টি প্রধান। অখিলেশের দাবি, পশ্চিমবঙ্গে যা ঘটছে, তার থেকেও গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে।  

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫