ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাসের জন্য মমতাকে ধন্যবাদ দেবের, আর কী বললেন সাংসদ?

এদিন সিঙ্গুরের সভা থেকেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০ দিন আগেই সিঙ্গুর থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে পরিবর্তনের বার্তা দিয়েছেন তিনি। এবার সেই পরিবর্তনের হটস্পট তথা সিঙ্গুরের ইন্দ্রখালি মাঠে সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিটা কথার জবাব নিজের মতো করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ চার বছর পর জমি আন্দোলনের আঁতুরঘর সিঙ্গার থেকে রাজ্যবাসীদের উদ্দেশ্যে বার্তা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সিঙ্গুরের সভা থেকেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ঘাটালের তারকা সাংসদ দেব।

অবশেষে প্রতিবছর বন্যা থেকে মুক্তির পথ পেতে চলেছেন ঘাটালবাসী। এদিন সভায় ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাসের পর দিদির উদ্দেশ্যে ঘাটালের সাংসদ দেব বলেন, ‘দিদিকে ধন্যবাদ। এত সুন্দর দিন উপহার দেওয়ার জন্য। সাংসদ হিসাবে আজ আমার কাছে বড় দিন। ঘাটালের দীর্ঘ দিনের মানুষের স্বপ্ন পূরণের দিন। বৃষ্টি এলেই ঘাটালের গ্রামগুলো জলের তলায় থাকত। গত ১২ বছর ধরে সেই ছবিটা আমার কাছে স্পষ্ট। এমনকি সাংসদ হিসাবে সংসদে আমার প্রথম ভাষণে ঘাটাল মাস্টার প্ল্যান ছিল। দিল্লিতে গিয়েছি। কেউ আমার কথা রাখেনি। ২০২৪ সালের নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের। অবশেষে স্বপ্ন পূরণ হল। আজ উদ্বোধন হল। প্রত্যেকের তরফ থেকে আমি দিদিকে হাতজোড় করে নমস্কার করছি। কেউ কথা রাখেনি। যিনি কথা রেখেছেন, তাঁর নাম মমতা।’  এরপর মুখ্যমন্ত্রীর প্রশংসা করে রচনার কথা টেনে দেব বলেন, ‘যিনি কথা দিয়ে কথা রাখেন, তিনি কেন ভোটে জিতবেন না? জিতবেন তিনি-ই। ২৫০টি আসনে জয়লাভ করবে তৃণমূল।’ হুগলির সাংসদ রচনা বন্দোপাধ্যায়ও এদিন সভায় দিদির উদ্দেশ্যে বলেছেন, এবার দিদিই চারবারের মুখ্যমন্ত্রী হচ্ছেন পশ্চিমবঙ্গের। অন্যদিকে সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দেবের উদ্দেশ্যে বলেন, ‘দেব আমাকে বারবার বলত। ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গিয়েছি। ডিভিসি থেকে এসে বাংলা ভাসাত। ১০ বছর কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি। উত্তর দেয়নি। তাই আমরা ঠিক করলাম, কেন্দ্র না দিলেও, আমরা টাকা দেব। ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করেছি। ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে, তার মধ্যে ৩০০ কোটি টাকার কাজ হয়ে গিয়েছে।’

ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি নিয়ে রাজনৈতিক মহলে কম জলঘোলা হয়নি। গত শতাব্দীর আটের দশক থেকেই এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা চলছে। কিন্তু বাস্তবতা পায়নি। প্রতি বছরই বর্ষা হোক বা সামান্য বৃষ্টি, জলের তলায় থাকত ঘাটাল। তাই বন্যার চিত্রটা বড্ড চেনা হয়ে গিয়েছিল ঘাটালবাসীর। রাজ্যে পরিবর্তনের পরেও বাস্তবায়িত না হচ্ছিল না ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটালের তিনবারের সাংসদ দেব একাধিকবার সংসদে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ টেনেছেন। কিন্তু বিজেপির নিশানায় ছিল রাজ্যের শাসকদল। কেন্দ্র কোনও সাহায্য করতে এগিয়ে আসেনি। অবশেষে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের সময় প্রকল্প শুরুর কথা বলেছিলেন তিনি। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি আরামবাগের একটি প্রশাসনিক থেকে দেবকে সঙ্গে নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা করেছিলেন তিনি। সেই সময় ৫০০ কোটি, পরবর্তীতে আরও দেড় হাজার কোটি টাকা রাজ্য সরকারের তরফে খরচ করা হবে বলে জানানো হয়। অবশেষে দেবকে দেওয়া কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘাটাল সহ পাঁশকুড়ার বিভিন্ন নদীতে চলছে খনন কাজ, তৈরি করা হবে ব্রিজ, তৈরি হবে গেট। প্রসঙ্গত, এদিন সিঙ্গুরের সভায় সমস্ত জেলা মিলিয়ে মোট ১৬৯৪টি পরিষেবা উদ্বোধন ও শিলান্যাস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার জন্য মোট খরচ হয়েছে ৩৩ হাজার ৫৫১ কোটি টাকা। পাশাপাশি জানিয়েছেন, এ সব প্রকল্পের জন্যে কেন্দ্র একটা পয়সাও দেয় নি রাজ্যকে।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস