বিনামূল্যে রেশন কি বন্ধ হয়ে যাবে?‌ মোদি সরকারের সিদ্ধান্তে খাদ্যের ‘অধিকার’ নিয়ে উঠছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার খাদ্যের ‘অধিকার’ কি শেষ করতে চাইছেন প্রধানমন্ত্রী? এই প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ চাল–গমের বদলে রেশন গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। এই পদ্ধতিকে বলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এই বিষয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে খাদ্যমন্ত্রককে বলা হয়েছে, এবার রেশন খাতে টাকা বাঁচান। চণ্ডীগড়, লাক্ষ্মাদ্বীপ, পুদুচেরি, মহারাষ্ট্রে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার শুরু হয়েছে। আর তার জেরে এখনও পর্যন্ত ১১৩ কোটি টাকা ট্রান্সফারও হয়েছে। একই ধাঁচে এবার গোটা দেশে তা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে ২০২৪ সালে লোকসভার নির্বাচনে সাফল্য পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় মুখ করে বলেছিলেন, পাঁচ বছর বিনামূল্যে রেশন মিলবে। কিন্তু তা করতে গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় সরকারের ভাঁড়ার থেকে ১১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা বেরিয়ে যাচ্ছে। আর এই টাকা বাঁচাতেই কেমন করে রেশন গ্রাহক কমানো যায়, খাদ্যশস্যর বদলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ফুড ভাউচার দিয়ে প্রকৃত লেনদেনে নজরদারির মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। এই উদ্যোগ বাস্তাবায়িত করতে ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ‘ই–রুপি’ নামে ডিজিটাল কারেন্সি তৈরি করেছে।

অন্যদিকে এক একজন গ্রাহকের নামে একমাসের মেয়াদ অনুযায়ী মোবাইলে পাঠানো হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আর সেই লেনদেন দিল্লিতে বসে কেন্দ্র জেনে নিতে পারবে, কে কখন কোন দোকান থেকে কত খাদ্যশস্য নিলেন? বিষয়টি খতিয়ে দেখে এক বছরের মধ্যে এই উদ্যোগ গোটা দেশে চালুর জন্য মন্ত্রকে বিশেষ নোট তৈরি হয়েছে। এই উদ্যোগের বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি বলেন, ‘‌রেশন দোকানদারদের রোজগার কেড়ে নিতে চাইছে মোদি সরকার। কার্ড দেয় রাজ্য সরকার। দোকানদারদের ভূমিকাই নেই। কার্ডের ভিত্তিতে খাদ্যশস্য দিয়ে কমিশন মেলে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হলে সেই টাকায় গ্রাহক রেশনই নেবেন এমন গ্যারান্টি কোথায়? এমনকী ই–রুপির লেনদেনেও সমস্যা হবে।’‌

তাছাড়া কেন্দ্রীয় সরকার ঢাক–ঢোল পিটিয়ে প্রচার করে ৮১ কোটি ৭১ লক্ষ গরিবকে বিনামূল্যে রেশন দেয়। বাস্তবে সরকারি তথ্য বলছে, আসলে পায় ৭৯ কোটি ৪৪ লক্ষ। এই সংখ্যা আরও কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার বলে সূত্রের খবর। এই খবর প্রকাশ্যে আসতেই এখন তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। তাই আয়কর, বাহন পোর্টাল, জিএসটি নম্বর, সিবিডিটি প্রভৃতির মাধ্যমে অযোগ্যদের খোঁজা হচ্ছে। আধার কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে, কোন রেশন গ্রাহক প্রয়াত। সেক্ষেত্রে তারা রেশন পাবেন না। আর এটা যদি মানুষ কোনও কারণে মেনে নেন তাহলে রাজকোষ থেকে টাকা কম বের হবে। আর এটাই চাইছে কেন্দ্র।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের