পারিবারিক বিবাদের জেরে ঘরে আগুন লাগিয়ে মা ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি,হলদিয়া: ঘুম ভাঙাল কুকুরের ডাকে।বাঁচল প্রাণ।পারিবারিক বিবাদের জেরে ঘরে আগুন লাগিয়ে মা ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য হলদিয়ার(Haldia) দেউলপোতায়।পারিবারিক বিবাদের জেরে মা ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টা। অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে।পাওনা ৯০০০ টাকা না দেওয়ায় ওই প্রতিবেশী ঘরে আগুন লাগিয়ে প্রতিশোধ নিয়েছে বলে অভিযোগ।

আগুনে ছাগল হাঁস মুরগি সহ টাকা পয়সা সমস্ত কিছু পুড়ে গিয়ে সর্বশ্রান্ত হয়েছেন হলদিয়ার দেউলপতার বাসিন্দা বাসুদেব গিরির(Basudeb Giri) পরিবার। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রবি(Rabi) বলে অভিযুক্তকে গ্রেফতার করেছে । মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে। বাড়ি মালিক বাসুদেব গিরি ওই সময় বাড়ি ছিলেন না।

বাসুদেব বলেন, কুকুরের চিৎকার শুনতে পায় তার ছেলে। কুকুরের চিৎকার শুনে উঠে এসে দেখে আগুন লেগেছে বাড়িতে। বাড়িতে মাকে বাঁচাতে পারলেও কুড়ি থেকে ২৫টা ছাগল হাঁস, মুরগি সমস্ত পুড়ে গিয়েছে। ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।হলদিয়া ব্লক উন্নয়ন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা অশোক মাইতি অভিযোগ করেন এই অগ্নিসংযোগ এর ঘটনায় মোট তিনটি বাড়ি পুড়ে গিয়েছে। এই ঘটনায় যাকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই রবি স্থানীয় বিজেপি নেতা। ওই এলাকায় পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যাতে সংশ্লিষ্ট বাড়ির লোকজন না যায় তার যেন কদিন ধরে চাপ সৃষ্টি করা হচ্ছিল।

অবশেষে সেই পরিবারগুলিকে ভয় দেখাতে রাতের বেলা ঘুমন্ত অবস্থায় তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।। যাদের বাড়ি পুড়ে গিয়েছে তাদের বুধবার এসআইআর শুনানিতে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এই সর্বশান্ত পরিবার গুলির নাম যাতে ভোটার তালিকায় থাকে তার জন্য আবেদন জানানো হবে বলে অসভ্য জানিয়েছেন। বিজেপি নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ওপর এইভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে বলে সারিয়া তৃণমূল নেতারা অভিযোগ করেন।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান