আসন্ন পাকিস্তান সিরিজেই বাংলাদেশি জার্সিতে খেলতে পারেন সাকিব

রাজনৈতিক অস্থিরতা ও আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে দেশছাড়া সাকিব। তবে এবার প্রাক্তন অধিনায়ককে মাঠে ফেরানোর উদ্যোগ নিচ্ছে BCB।

Share:

নিজস্ব প্রতি্নিধি: প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশি জার্সিতে তাঁকে মাঠে ফেরানোর আনুষ্ঠানিক উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। রাজনৈতিক অস্থিরতা ও আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে দেশছাড়া সাকিব। তবে এবার প্রাক্তন অধিনায়ককে মাঠে ফেরানোর উদ্যোগ নিচ্ছে BCB। এমনিতেই T20 বিশ্বকাপে ভারতে খেলতে আসছে না বাংলাদেশ। তার মধ্যে আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তাই এই ম্যাচে সাকিবকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। গত ২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। যেখানে সাকিবের ফর্ম ও ফিটনেস সাপেক্ষে তাঁকে দলে অন্তর্ভুক্ত করতে নির্বাচকদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। বিসিবির এই পদক্ষেপে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হল সাকিবের।

এই বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বোর্ডের অনুমতি সাপেক্ষে সাকিবকে জাতীয় দলে ফেরানো হতে পারলো। আর সাকিবের দেশে ফেরা ও খেলায় যাতে কোনও ধরনের আইনি বাধা না থাকে, তার জন্যে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজে। এখন বিসিবির লক্ষ্য, আসন্ন পাকিস্তানের সিরিজে সাকিবকে দলে ফেরানো। এই বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অবদান অনস্বীকার্য। তাঁই তাঁকে সম্মান জানিয়েই দলে ফেরানো উচিত এবং কেরিয়ার শেষ করার আগে তাঁকে দেশের মাটিতে খেলতে দেওয়া উচিত। কারণ সাকিব নিজেই জানিয়েছিলেন, অবসর নেওয়ার আগে যেন তিনি দেশের জার্সিতে খেলার সুযোগ পান। আসলে ২০২৪ সালের ৫ অগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব আল হাসান আর দেশে ফেরেননি। কেননা তিনি পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লীগের একজন প্রার্থী ছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই কারণে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। তাই দেশে ফিরলেই তাঁর বিপদ, সেই কারণে দেশে ফিরতে পারেন নি।

এদিকে গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসরে যাওয়ার ইচ্ছা পোষণ করে ছিলেন সাকিব। গ্রেফতার আতঙ্কের কারণে বোর্ড
সে সময় তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। তাই সাকিবের সেই শেষ ইচ্ছা পূরণ হয়নি। অবশেষে পাকিস্তানের ম্যাচ খেলেই তিনি কেরিয়ারকে বিদায় জানাবেন বলে মনে করা হচ্ছে। আসন্ন ২৬ মার্চ থেকে শুরু বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের তিনটি ওয়ানডে সিরিজ। পুরো ম্যাচ বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। মে মাসে আবারও দুই টেস্টের সিরিজ রয়েছে দুই দেশের। বিসিবি মনে করছে, এই সিরিজটি সাকিবের জন্য একটি মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মঞ্চ হবে। এদিকে সাকিব দেশের জার্সিতে খেলার জন্যে মুখিয়ে আছেন বলে ঘনিষ্ঠ সুত্রের খবর।

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি