ভেঙে গেল রোহিত শর্মার বিশ্বরেকর্ড! কে ভাঙল হিটম্যানের রেকর্ড?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভেঙে গেল রোহিত শর্মার (Rohit Sharma) আরও একটি বিশ্ব রেকর্ড। বাবর আজমের পরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকেই রেকর্ড ভাঙল তাঁর। রোহিতের সব থেকে বেশি ম্যাচ খেলার বিষয়ে রেকর্ড ভেঙে দিয়েছেন আইরিস অধিনায়ক পল স্টার্লিং (Paul Stirling)। ১৬০টি ম্যাচ খেলে রোহিতকে ছাপিয়ে গিয়েছেন তিনি। 

রোহিত শর্মার টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলার সংখ্যা ১৫৯। সংযুক্ত আরব আমিরশাহী (UAE) বিরুদ্ধে খেলে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন স্টার্লিং (Paul Stirling)। তার ঝুলিতে রয়েছে ১৬০টি ম্যাচ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়ারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিশাহী মুখোমুখি হয়েছিল। এখানেই অধিনায়কত্ব করেছেন স্টার্লিং। আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটা ছিল শেষ প্রস্তুতি।

২০০৯ সালে অভিষেক হয়েছিল স্টার্লিয়ের। ৪৫ তম ম্যাচে তিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক তিনি এখন চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী বলে জানা যাচ্ছে। ১৬০ ম্যাচ খেলে তার দখলে রয়েছে ৩৮৭৪ রান।

হিটম্যান রোহিত শর্মার ঝুলিতে বেশ কয়েকটি বিশ্বরেকর্ড রয়েছে। সম্প্রতি বাবর আজম (Babar Azam) তাঁর একটি রেকর্ড ছাপিয়ে গিয়েছেন। টি-২০-তে সর্বোচ্চ রান সংগ্রহকের রেকর্ড নিয়েছেন রোহিতের থেকে। পল স্টার্লিং (Paul Stirling) এবার তাঁর নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) খেলতে চলেছেন। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সবতেই খেলেছেন। ২০০৭ সালের বিশ্বরকাপে খেলেননি তিনি। ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২ এবং ২০২৪ সালের বিশ্বকাপে খেলেছিলেন আইরিস অধিনায়ক পল স্টার্লিং (Paul Stirling)।

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি