১০ বছর পর ছোট পর্দায় ‘খিলাড়ি’, কেন এতদিন টিভি থেকে দূরে ছিলেন অক্ষয় কুমার?

এই শোয়ের মাধ্যমেই ১০ বছর পর টিভিতে ফিরলেন অক্ষয় কুমার। তবে কী পকেটে টান ধরল অভিনেতার? কেননা বর্তমানে কেরিয়ারে খরা চলছে খিলাড়ি কুমারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়পর্দার তারকাদের সাধারণত টিভিতে দেখা যায় না। যদিও বছরের পর বছর ধরে কৌন বনেগা ক্রোড়পতি, বিগবসের মতো রিয়েলিটি শোয়ে সঞ্চালকের ভূমিকায় রাজ করছেন অমিতাভ বচ্চন, সলমান খান। এবার সেই তালিকায় নাম জুড়ল অক্ষয় কুমারের। হ্যাঁ, সম্প্রতি শুরু হয়েছে সনি টিভির নতুন রিয়েলিটি শো ‘হুইল অফ ফরচুন’, যেখানে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন খিলাড়ি কুমার। এই শোয়ের মাধ্যমেই ১০ বছর পর টিভিতে ফিরলেন অক্ষয় কুমার। তবে কী পকেটে টান ধরল অভিনেতার? কেননা বর্তমানে কেরিয়ারে খরা চলছে খিলাড়ি কুমারের। একের পর এক ছবি ফ্লপ। অথচ পারিশ্রমিক একই রেখেছেন অভিনেতা। তা নিয়েও কম বিতর্ক ওঠেনি। তাহলে কী ছবি পাচ্ছেন না অভিনেতা? গত ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে সনি টিভির এই রিয়েলিটি শোটি। বহুদিন পরে অভিনেতাকে দেখে খুশি দর্শকরাও। কিন্তু কেন এতদিন পর ছোটপর্দায় ফিরলেন অভিনেতা?

অনুষ্ঠানের প্রিমিয়ারের পর, একটি সাক্ষাৎকারে অক্ষয় বিনোদন জগতে তাঁর যাত্রা এবং কেরিয়ার সম্পর্কে মুখ খুলেছিলেন। তিনি জানান, টিভি সবসময়ই তাঁর কেরিয়ারের একটি বিশেষ অংশ। তাঁর কথায়, ‘আমি এমন কিছু করতে চেয়েছিলাম যা খাঁটি এবং আনন্দময় মনে হয়। যাতে আমি গর্বিত হতে পারি। ‘হুইল অফ ফরচুন’ আমার কাছে প্রস্তাব আসার পরেই আমার ভাল লেগে যায় কারণ এটি সহজ এবং শক্তিশালী। এই শো বুদ্ধিমত্তা এবং পারিবারিক বন্ধন সম্পর্কিত। এগুলো আমার হৃদয়ে লেগে গিয়েছে।’ এরপর টেলিভিশনের পরিবর্তিত জগৎ সম্পর্কে অক্ষয় বলেন, ‘এখন ছোটপর্দা কেবল দেখার জন্য নয়, বরং খেলা এবং অংশগ্রহণের জন্যেও। এই শোয়ে সঞ্চালক হতে পেরে আমার ভাগ্য বদলে গেল। যদিও আমি আরামের চেয়ে শৃঙ্খলা পছন্দ করি। আমি একটি সাধারণ পরিবার থেকে এসেছি। আমি প্রতিটি সুযোগকে কঠোর পরিশ্রম দিয়ে কাজে লাগিয়েছি। আমার দক্ষতার আমার বিশ্বাস আছি। আমি বিশ্বাস করি যে যখন আপনি কোনও কিছুর জন্য প্রস্তুত থাকেন, তারও সুযোগও হাতের লাগালে চলে আসে। কিন্তু তাকে কাজে লাগাতে হবে। তখন ভাগ্য আপনার পক্ষে ঘুরে যায়।’

উল্লেখ্য, ২০০৪ সালে তিনি ছোট পর্দায় ‘সেভেন ডেডলি আর্টস’ উপস্থাপনা করেছিলেন। এরপর ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরোঁ কে খিলাড়ি’ উপস্থাপনা করেছিলেন। পরে তিনি ‘মাস্টারশেফ ইন্ডিয়া’-র বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাছাড়া, তিনি ‘ডেয়ার ২ ডান্স’ এরও পরামর্শদাতা ছিলেন। এবং ২০১৭ সালে’ দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তবে এবার তিনি সঞ্চালকের ভূমিকায়। দশ বছর পর, তিনি ‘হুইল অফ ফরচুন’ দিয়ে পূর্ণকালীন উপস্থাপনায় ফিরে এসেছেন। চলচ্চিত্রের ক্ষেত্রে, অক্ষয়কে শীঘ্রই প্রিয়দর্শনের ‘ভূত বাংলো’ ছবিতে দেখা যাবে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরেশ রাওয়াল এবং ওয়ামিকা গাব্বি।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২