ইংরেজবাজারে SIR শুনানি চলাকালীন অসুস্থ মহিলা, কী হয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার : SIR-র শুনানি কেন্দ্রে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এক মহিলা। সোমবার মালদার ইংরেজবাজারের জেলা স্কুলে হিয়ারিংয়ে গিয়েছিলেন ওই মহিলা। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অসুস্থ বোধ করেন। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, শুনানির লাইনে দাঁড়িয়েই হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। মহিলার নাম সাগিরা খাতুন।

ইংরেজবাজারের কোতোয়ালির বুধিয়ার বাসিন্দা সাগিরাকে ডাকা হয়েছিল শুনানিতে। বাবার নামে ভুল বানান থাকার জন্য তাঁকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল। সাগিরা বিশেষ চাহিদা সম্পন্ন। সঙ্গে হাইপ্রেশার রয়েছে। সোমবার সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। বেলা গড়াতেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজে। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে। ইংরেজবাজারের জেলা স্কুলে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই মহিলা। শুনানি কেন্দ্রে তাঁর সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন, তাঁরাই ওই মহিলাকে নিয়ে যান হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। 

রাজ্যজুড়ে চলছে SIR-র শুনানির কাজ। কলকাতা সহ রাজ্যের জেলায় জেলায় শুনানি কেন্দ্রে চলছে শুনানি। সর্বত্রই চলছে হেনস্থা। ভোটারদের নথি হাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনে। অল্প বয়সী থেকে বয়স্ক সকলকেই হাজিরা দিতে হচ্ছে শুনানি কেন্দ্রে। অসুস্থ বয়স্ক মানুষদের পক্ষে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তারপরেই তাঁদের দাঁড়াতে হচ্ছে। বয়স্ক, অসুস্থ, বিশেষ চাহিদা সম্পন্নদের বাড়িতে গিয়ে শুনানি করার নির্দেশ রয়েছে। কিন্তু তাঁদেরও হাজির হতে হচ্ছে শুনানি কেন্দ্রে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস