ভিন রাজ্য থেকে আসছে মানুষ, এসআইআর নিয়ে নয়া ছক!‌ ফাঁস বিজেপির চক্রান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের প্রাক্কালে রাজ্য–রাজনীতি তপ্ত হয়ে উঠেছে এসআইআর নিয়ে। এই আবহে বিজেপি নয়া ছক কষেছে। যা বাংলার বুকে এক আলোড়ন জাগানো খবর। আর সেই পরিকল্পনা ইতিমধ্যেই বাস্তবে রূপ দেওয়ার কাজও শুরু হয়েছে বলে অভিযোগ। এসআইআর প্রক্রিয়ায় দুটি ফর্ম রয়েছে। ফর্ম–৬ এবং ফর্ম–৭। এই ফর্ম–৭ হচ্ছে নাম বাদ দেওয়ার ফর্ম। আর ফর্ম–৬ হচ্ছে নাম যোগ করার। অনলাইনে এই নাম যোগ দেওয়ার ফর্ম পূরণ হতে শুরু করেছে। আর নাম বাদ দেওয়ার ফর্ম জমা পড়তে শুরু করেছে। কিন্তু এই নাম যোগ হওয়ার ফর্ম পূরণ হচ্ছে বাংলা ছাড়াও ভিন রাজ্য থেকে। বলা বাহুল্য, বিজেপি শাসিত রাজ্য থেকে বলে সূত্রের খবর।

এদিকে এখনও আধার কার্ডের ঠিকানা পরিবর্তন অনলাইনে করা যাচ্ছে। সেই সুযোগটাই কাজে লাগানো হচ্ছে। তাতে ভিন রাজ্যের বাসিন্দাকে এই রাজ্যের ভোটার হিসাবে তুলে ধরা হচ্ছে। তাই ভোটের দিন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট ভোটারকে এখানে এসেই সশরীরে ভোট দিতে হবে। এবার বিজেপি শাসিত একাধিক রাজ্য থেকে বাংলায় আসতে শুরু করেছেন মানুষজন। তাঁরা সল্টলেক, বারাসত, বসিরহাট, বনগাঁ–সহ উত্তর ২৪ পরগনার নানা জায়গায় থাকতে শুরু করে দিয়েছেন। ভোট পর্যন্ত তাঁরা থাকবেন। আর মিটে গেলেই কেটে পড়বেন বলে সূত্রের খবর। এই খবর চাউর হতেই প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেসও। খোঁজ করা শুরু করে দিয়েছে যে, বাইরে থেকে কারা আসছে এই রাজ্যে?‌

অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড় এলাকায় একটি বহুতলের ১৪ তলায় অফিস নেওয়া হয়েছে। সেখানে বেশিরভাগই ভিন রাজ্যের যুবক–যুবতীরা বিজেপির হয়ে সমীক্ষার কাজ করছে। সেখানেও এসআইআর নিয়ে নানা কাজ হচ্ছে বলে সূত্রের খবর। সেখানে বাংলার ছেলে–মেয়ে দরকার। তাই সোশ্যাল মিডিয়ায় চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। যাঁরা সেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন তাঁদের বলা হয়েছে এটা তিন মাসের চাকরি। এই কাজের জন্য ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। তবে থাকতে হবে নিজস্ব ল্যাপটপ। ৩০ হাজার টাকা মাসিক বেতন। আর ল্যাপটপ, ইন্টারনেট এবং যাতায়াত খরচ বাবদ ১০ হাজার টাকা। বাকি ১০ হাজার মিলবে জেলায় গিয়ে কাজ করলে।

এছাড়া এই তথ্য মিলেছে একজন যুবকের কাছ থেকে। যিনি সেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। তবে নিজের নাম প্রকাশ্যে আসুক চাননি। ইতিমধ্যেই দেখা গিয়েছে, একাধিক বিজেপি নেতার গাড়ি থেকে ফর্ম–৭ মিলেছে। যেগুলি পূরণ করা। সেখানেই খেলা হয়েছিল। যা ধরা পড়ে গিয়েছে। তাই এখন নতুন ছক কষা হয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‌বিজেপি তাদের পরামর্শদাতা সংস্থা এবিএম’‌কে দিয়ে এইসব কাজ করাচ্ছে। মহারাষ্ট্র, দিল্লি, বিহারে এসব করে সাফল্য পেয়েছে। কিন্তু বাংলায় সেটা হবে না। কারণ আমরা স্থানীয় মানুষজনকে চিনি। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেই আমরা শুরু করে দেবো স্ক্রুটিনি। তাতেই ধরা পড়ে যাবে বহিরাগত ভোটার। ভোট দিতে এলেই ধরা হবে। বিজেপির চরিত্রটাই এটা। ষড়যন্ত্র করে ভোটে জিততে চায়। এসব করতে গিয়ে নিজেদের সংগঠনই তৈরি হয়নি। তাই তৃণমূল অনেক বেশি আসনে জিতবে।’‌

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান