৬ কোটি ৪৪ লক্ষ টাকায় পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলেবন মুস্তাফিজুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আইপিএলে জায়গা হলেও কেকেআর থেকে বাদ দেওয়া হল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে। এই নিয়ে কম জলঘোলা হচ্ছে না। মোস্তাফিজুরকে বাদ দেওয়ার কারণে ভারতের মাটিতে হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। যার ফলে আইসিসি তাদের ম্যাচ থেকেই বাদ দেয়। আইপিএলে জায়গা না হলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন বাংলাদেশের এই তারকা পেসার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে সরাসরি চুক্তিতে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি টাকায়  তাকে দলে নিয়েছে লাহোর। আইপিএলে প্রায় ৯ কোটি টাকা অর্থাৎ চড়া দামে বিক্রি হলেও শেষ পর্যন্ত খেলতে না পারার আক্ষেপ ছিল বাংলাদেশের এই ক্রিকেটারের। তবে এবার টাকা কম পেলেও পিএসএলে সুযোগ পেয়ে সেই আক্ষেপ কিছু হলেও মিটেছে।  মোস্তাফিজের এই অন্তর্ভুক্তি তাঁর ভক্তদের জন্য এক বড় সুসংবাদ।  এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমেও মোস্তাফিজুর এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন।  পুরনো খেলোয়াড়কে পুনরায় দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সামিন রানা বলেছেন, ‘একবার কালান্দার্স হলে, চিরকাল কালান্দার্স’।  

আরও পড়ুন: ৬ বছর প্রেমের পরেও কেনও ভাঙল স্মৃতি–পলাশের বিয়ে? আসল কারণ জানালেন নন্দীশ সান্ধু

মঙ্গলবার (৬ জানুয়ারি) পিএসএলের অফিশিয়াল পেজ থেকে এই খবর জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানানো হয়েছে। সেখানে মুস্তাফিজুরের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে…এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান।’ পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে আগামী বছরের ২৬ মার্চ। আগামী ৩ মে শেষ হবে এই আসর। এর আগে মুস্তাফিজ ২০১৮ সালে পাকিস্তান সুপার লিগে খেলেছিলেন। সেবার  লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন।

 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের