‘গোটা দেশ জুড়েই ভুয়ো ভোটার’, কেন এমন বললেন দিলীপ?

Share:

নিজস্ব প্রতিনিধি : শীর্ষ আদালতে আজ রয়েছে এসআইআর মামলার শুনানি। কিন্তু এদিন যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে ইকোপার্ক থেকে মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ফলাফল কী হবে সেটা জানাই আছে। মমতার বন্দ্যোপাধ্যায়ের কাছে কোর্ট ছাড়া কোনো উপায় নেই। এই এসআইআর প্রক্রিয়া যথাযথ ভাবে হবে।

মোদির কেন্দ্র বারাণসীতে ভুয়ো ভোটার ধরা পড়েছে। এই প্রসঙ্গে তিনি বলছেন, গোটা দেশ জুড়েই রয়েছে এই ধরনের ভুয়ো ভোটার। তাঁর অভিযোগের তীরে রয়েছে বাংলা। তিনি অভিযোগ করছেন বাংলা থেকেই জাল নথি বানিয়ে অর্থাৎ আধার, ভোটার বানিয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছে অনেকেই। সব ভুয়ো ভোটার বাতিল করার জন্যই এসআইআর প্রক্রিয়া চলছে। বাংলায় ভুয়ো ভোটার থাকার সময় দোষ হচ্ছে বাংলার সরকারের, অথচ মোদির কেন্দ্রে ভুয়ো ভোটার ধরা পড়লে সেখানে বাইরে থেকে লোক যাচ্ছে বলে আজব দাবি করছে বিজেপি। দিলীপ ঘোষের মন্তব্যে সেটাই স্পষ্ট।

রবিবার গোসাবায় কর্মসূচি পালন করতে গিয়ে সমস্যায় পড়তে হয় দিলীপ ঘোষকে। বসে যায় কাঠের পাটাতন। এই প্রসঙ্গে তাঁর অভিযোগ, মিটিং করার জন্য জায়গা পাওয়া যায় না। বাধ্য হয় জলা জমিতে খুঁটি পুতে মঞ্চ করা হয়। সেই সময় বিপত্তি ঘটে। হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূলের আঁতাত প্রসঙ্গে তাঁর বক্তব্য, বিভিন্ন দিক থেকে বিভিন্ন তথ্য আসছে। বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না। সময় এলে তা স্পষ্ট হবে। দাম বাড়ানোর জন্য বিভিন্ন কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। 

 

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শরণার্থী বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২২

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত