Loading live market data...
Loading active stocks...
Connecting...

মহিষাদলে নয়ানজুলির ধারে উলটে গেল পুলকার, কীভাবে উদ্ধার ১৫ খুদে পড়ুয়াকে?

Share:

নিজস্ব প্রতিনিধি, মহিষাদল : ফের দুর্ঘটনার কবলে পুলকার। অল্পের জন্য রক্ষা পেল ১৫ স্কুলপড়ুয়া। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দুর্ঘটনাটি ঘটে। দ্রুত তৎপরতায় উদ্ধার কার হয়েছে পড়ুয়াদের। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে তাঁরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের ১৫ জন পড়ুয়া পুলকারে স্কুলে আসছিল। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায় পুলকারটি। সেই সময় গাড়ির মধ্যে ঢুকতে থাকে জল। নয়ানজুলিতে পুলকারটি পড়ে যেতেই ছুটে আসে স্থানীয়রা। পুলকারের ভিতরে জল ঢুকতে শুরু করেছিল। স্থানীয়রাই গাড়ির কাঁচ ভেঙে বের করা হয় পড়ুয়াদের। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কের মধ্যে রয়েছে পড়ুয়ারা। অল্পের জন্য রক্ষা পেয়েছে পুলকারে থাকা ১৫জন পড়ুয়া। 

ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছেছএ পুলিশ। তারা সেখানে যাওয়ার পরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্থানীয় থেকে পড়ুয়াদের অভিভাবকরাও। এর আগেও একাধিকবার মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের পুলকার দুর্ঘটনার কবলে পড়েছিল। কীভাবে বার বার এই একই ঘটনা ঘটছে, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। অভিযোগ, পুলকারগুলো ঠিক রয়েছে কিনা তার পরীক্ষা সঠিক ভাবে করা হয়নি। এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ। কখনও গাড়ির যান্ত্রিক ত্রুটি, কখনও মদ্যপ অবস্থায় খুদে পড়ুয়াদের ধাক্কা মারার মতো ঘটনা ঘটেছে। মহিষাদল থানার সামনেই অবস্থিত এই স্কুল। সেখানেই এই ধরনের ঘটনা ঘটায় ক্ষুব্ধ স্থানীয়রা। বৃহস্পতিবার স্থানীয়দের চেষ্টার জন্য প্রাণে রক্ষা পেয়েছে ১৫ জন পড়ুয়া। হাসপাতালে ভর্তি শিশুরাও নিজেদের ভয়ের কথা জানিয়েছে। 

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ