বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিসে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি হোক, এমনটাই চান প্রত্যেক কর্মজীবী। সেই লক্ষ্যে দিনরাত কঠোর পরিশ্রম করেন অনেকেই। প্রচলিত প্রবাদে বলা হয়, পরিশ্রমই সাফল্যের দরজা খুলে দেয়। তবে শুধুমাত্র নিষ্ঠা ও দক্ষতাই নয়, অনেকেই কর্মজীবনে উন্নতির জন্য বাস্তু শাস্ত্রের পরামর্শও মেনে চলেন। বাস্তু বিশেষজ্ঞদের মতে, কর্মস্থলের পরিবেশ মানুষের মনোযোগ, আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তাভাবনার উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে অফিসের ডেস্ক যদি আগোছালো থাকে বা সেখানে অপ্রয়োজনীয় ও ভাঙা জিনিসপত্র জমে থাকে, তাহলে তা নেতিবাচক শক্তির সঞ্চার ঘটায়। ফলে কর্মক্ষেত্রে অগ্রগতির পথ বাধাগ্রস্ত হতে পারে। বাস্তুশাস্ত্র মতে, অফিসের ডেস্ক থেকে বেশ কিছু জিনিস সরিয়ে ফেললেই দ্রুত গতিতে হবে উন্নতি। জেনে নিন কি সেগুলি… 

ভাঙা জিনিসপত্র সরিয়ে ফেলুন

অফিসের টেবিলে যে কোনও ভাঙা জিনিস যেমন ফাটা কাপ, ভাঙা পেন-স্ট্যান্ড বা আয়না দ্রুত সরিয়ে ফেলুন। এই সমস্ত জিনিসপত্র উন্নতির পথে বাধা সৃষ্টি করে। তাছাড়া টেবিল থাকা বন্ধ ঘড়ি কেরিয়ারের অগ্রগতির গতি থামিয়ে দেয় বলে মনে করা হয়। 

শুকনো গাছপালা সরিয়ে ফেলুন 

অনেকেই নানারকম গাছপালা দিয়ে  অফিসের টেবিল সাজাতে ভালবাসেন।  এতে ইতিবাচক শক্তি আসে বলে মনে করা হয়। তবে যদি টেবিলে থাকা গাছগুলো শুকিয়ে বা মরে যেতে শুরু করে তাহলে সেগুলি দ্রুত সরিয়ে ফেলুন।  কারণ মরা গাছ ইতিবাচক শক্তির বদলে নেতিবাচক শক্তি বয়ে আনতে পারে। টেবিলে মানি প্ল্যান্ট, বাঁশ গাছ (ব্যাম্বু প্ল্যান্ট) বা লিলির মতো সতেজ ও সবুজ গাছ রাখুন। 

কাঁচি, ছুরির মতো ধারালো বস্তু রাখবেন না  

কাঁচি, পেপার কাটার, ছুরি বা অন্যান্য ধারালো বস্তু ডেস্কের উপর খোলা অবস্থায় রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্রে বলা হয়, এগুলি মানসিক চাপ বৃদ্ধি করতে পারে এবং কর্মক্ষেত্রে সম্পর্কের অবনতি ঘটাতে পারে। ব্যবহার শেষে ড্রয়ারে গুছিয়ে রাখাই শ্রেয়।

 অপ্রয়োজনীয় কাগজ বা পুরনো ফাইল সরিয়ে ফেলুন 

এলোমেলো ফাইল ও পুরনো কাগজপত্র শুধু ডেস্কের সৌন্দর্যই নষ্ট করে না, মনোযোগেও ব্যাঘাত ঘটায়। নিয়মিত ডেস্ক পরিষ্কার রাখা এবং প্রয়োজনীয় নথিপত্র সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।

বিষাদময় ছবি রাখবেন না 

কান্নারত শিশুর ছবি, ডুবন্ত জাহাজ বা হিংস্র প্রাণির ছবি অফিসের ডেস্কে না রাখাই ভাল। এর পরিবর্তে উদীয়মান সূর্য, সাদা ঘোড়া কিংবা অনুপ্রেরণামূলক উক্তি সম্বলিত ছবি রাখলে মনোবল বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হয়।

খালি কাপ বা বোতল ফেলে রাখবেন না

চা-কফির খালি কাপ, ব্যবহৃত বাসন বা খালি জলের বোতল দীর্ঘক্ষণ ডেস্কে ফেলে রাখা বাস্তুশাস্ত্রে শুভ বলে বিবেচিত হয় না। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলি সরিয়ে ডেস্ক পরিষ্কার রাখা উচিত। 

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা