এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি মাসে বিদ্যুতের বিল দেখে অনেকের হুঁশ উড়ে যায়। এসি, ফ্রিজ, টিভি বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করলেও অনেক সময় বিল প্রত্যাশার চেয়ে বেশি আসে। বিশেষজ্ঞদের মতে, এর একটি বড় কারণ হল ‘স্ট্যান্ডবাই পাওয়ার কনজাম্পশন’। আর এই অপ্রয়োজনীয় বিদ্যুৎ অপচয় কমাতে সাহায্য করতে পারে ‘১ ওয়াট রুল’। অনেক ইলেকট্রনিক যন্ত্র বন্ধ করে রাখলেও সম্পূর্ণভাবে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করেন না। টিভি, সেট-টপ বক্স, মাইক্রোওয়েভ, গেমিং কনসোল কিংবা চার্জারের মতো ডিভাইস প্লাগে লাগানো অবস্থায় সামান্য পরিমাণ বিদ্যুৎ খরচ করতেই থাকে। এই অদৃশ্য বিদ্যুৎ খরচকেই বলা হয় ‘ফ্যান্টম পাওয়ার’ বা ‘ভ্যাম্পায়ার পাওয়ার’।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ‘১ ওয়াট রুল’ অনুযায়ী, আধুনিক কোনও ইলেকট্রনিক যন্ত্র স্ট্যান্ডবাই অবস্থায় ১ ওয়াটের বেশি বিদ্যুৎ ব্যবহার করতে পারে না। অনেক উন্নত দেশেও নির্মাতাদের জন্য এই ধরনের শক্তি সাশ্রয়ী মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। একটি ডিভাইস যদি সারাদিন স্ট্যান্ডবাই মোডে থেকে ৫ থেকে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ করে, তাহলে বছরে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ অপচয় হতে পারে। বাড়িতে এমন একাধিক ডিভাইস থাকলে সেই খরচ আরও বেড়ে যায়।

সাধারণত কোন যন্ত্রে বেশি স্ট্যান্ডবাই বিদ্যুৎ খরচ হয়? স্মার্ট টিভি, সেট-টপ বক্স,ওয়াইফাই রাউটার, গেমিং কনসোল, মাইক্রোওয়েভ ওভেন,ডেস্কটপ কম্পিউটার, মোবাইল চার্জার এই ডিভাইসগুলির অনেকগুলিই বন্ধ অবস্থাতেও বিদ্যুৎ ব্যবহার করে। ব্যবহার না হলে ডিভাইসের মূল সুইচ বন্ধ করুন। মাল্টিপ্লাগ বা পাওয়ার স্ট্রিপ ব্যবহার করুন। পুরনো বৈদ্যুতিক যন্ত্রের বদলে শক্তি-সাশ্রয়ী নতুন মডেল বেছে নিন। চার্জ সম্পূর্ণ হয়ে গেলে চার্জার খুলে রাখুন। দীর্ঘ সময় বাইরে থাকলে অপ্রয়োজনীয় ডিভাইসের প্লাগ খুলে দিন।

শুধু এসি চালানোর সময়ই নয়, অনেক আধুনিক এয়ার কন্ডিশনার বন্ধ অবস্থাতেও কিছু বিদ্যুৎ ব্যবহার করে। তাই দীর্ঘ সময় ব্যবহার না করলে মেইন সুইচ বন্ধ রাখলে অতিরিক্ত সাশ্রয় সম্ভব। বিদ্যুতের বিল কমানোর জন্য সবসময় বড় কোনও পরিবর্তনের প্রয়োজন হয় না। ছোট ছোট অভ্যাস বদলালেই মাসের শেষে উল্লেখযোগ্য সাশ্রয় হতে পারে। ‘১ ওয়াট রুল’ মেনে চলা এবং স্ট্যান্ডবাই বিদ্যুৎ খরচ কমানো শুধু আপনার পকেটই বাঁচাবে না, শক্তি সংরক্ষণ ও পরিবেশ রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়