আইসক্রিম ব্যবসা আলাদা করতেই লাভের মুখ, চমক হিন্দুস্তান ইউনিলিভারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভারতের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য প্রস্তুতকারী সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (এইচইউএল)। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকেও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স দেখিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত সংস্থার আর্থিক রিপোর্ট অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানির নেট মুনাফায় বড় বৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলতি বছরে সংস্থার নেট প্রফিট বেড়ে দাঁড়িয়েছে ৬,৬০৩ কোটি টাকায়, যা গত বছরের তুলনায় প্রায় ১২০ শতাংশ বেশি। সংস্থার ব্যবসায়িক কাঠামোয় পরিবর্তন এবং কৌশলগত পদক্ষেপ এই মুনাফা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে।

মুনাফা বাড়ার আসল কারণ কী? 

গত বছরের একই ত্রৈমাসিকে সংস্থার নেট মুনাফা ছিল ২,৯৮৯ কোটি টাকা। চলতি বছরে মুনাফা দ্বিগুণেরও বেশি হওয়ার অন্যতম কারণ হল সংস্থার আইসক্রিম ব্যবসাকে মূল কোম্পানি থেকে আলাদা করা বা ডিমার্জ করা। এই ডিমার্জার প্রক্রিয়ার ফলে সংস্থা এককালীন ৪,৬১১ কোটি টাকার বিশেষ লাভকরেছে। এই অতিরিক্ত লাভ সরাসরি সংস্থার মোট মুনাফা বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।

আর্থিক সূচকের ক্ষেত্রেও সংস্থার পারফরম্যান্স ইতিবাচক। মোট আয় গত বছরের ১৫,৭৮৮ কোটি টাকা থেকে ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬,৫৮০ কোটি টাকা। EBITDA ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩,৭৮৮ কোটি টাকায়। যদিও কাঁচামালের খরচ বাড়ার কারণে মুনাফার মার্জিন সামান্য কমে ২৪ শতাংশ থেকে ২৩.৩ শতাংশে নেমে এসেছে।

দেখে নিন কোম্পানির আর্থিক খতিয়ান:

নেট মুনাফা: ৬,৬০৩ কোটি টাকা (১২০% বৃদ্ধি)

গত বছরের নেট মুনাফা: ২,৯৮৯ কোটি টাকা

বিশেষ এককালীন লাভ: ৪,৬১১ কোটি টাকা

মোট আয়: ১৬,৫৮০ কোটি টাকা

EBITDA: ৩,৭৮৮ কোটি টাকা

মুনাফার মার্জিন: ২৩.৩%

কোয়ালিটি ওয়ালস: ডিমার্জার সম্পন্ন, আলাদা তালিকাভুক্তির সম্ভাবনা।

ওজিভা: সম্পূর্ণ অধিগ্রহণের ঘোষণা।

ওয়েলবিয়িং নিউট্রিশন: ব্যবসা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ।

 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি