বিশ্বকাপের মাঝেই নয়া বিতর্ক, দিল্লির স্টেডিয়ামে অবিক্রিত পানীয় গ্লাস থেকে ফের বোতলে ভরার অভিযোগ

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে প্রকাশ্যে এল নতুন বিতর্ক। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে প্রকাশ্যে এল নতুন বিতর্ক। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিতর্ক কী? দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অবিক্রিত ঠান্ডা পানীয় আবার বোতলে ঢেলে রাখতে দেখা গিয়েছে এক বিক্রেতাকে। অনলাইনে ছড়িয়ে পড়া এই ভিডিও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, এই ভিডিও দেখে অনেকেই দুর্নীতির অভিযোগ করেছেন। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘এই মূহুর্তে’ নিউজ পোর্টাল। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ট্রে-তে রাখা বেশ কিছু কাগজের গ্লাস। এক কর্মী একটি একটি করে গ্লাসের ঢাকনা খুলে বাঁ হাতে ধরা আর একটি বোতলে পানীয় ঢেলে রাখছেন। অনেকেই মনে করছেন, এগুলি অবিক্রিত পানীয়। বিক্রি হয়নি। নতুন করে বিক্রির জন্যে বিক্রেতা দুর্নীতি করছে।

ভিডিওতে আরও দেখা গিয়েছে, যে গ্লাসগুলি থেকে পানীয় ঢেলে রাখা হচ্ছে। তার কোনওটি পুরোপুরি ভর্তি নয়। নেদারল্যান্ডস বনাম নামিবিয়া ম্যাচের পর এক দৃশ্য দেখা গিয়েছে। যেখানে দর্শকদের কাছে নরম পানীয় বিক্রির পর যেগুলো বিক্রি হয়নি, সেগুলো নতুন করে অন্য পাত্রে ভরে নিতে দেখা যায় বিক্রেতাকে। আবার এও হতে পারে, গ্লাসের অবশিষ্ট কোল্ড ড্রিঙ্ক পুনরায় বোতলে ভরা হচ্ছে। অরুণ জেটলি স্টেডিয়ামের এই দৃশ্য নেটপাড়ায় বিতর্কের সৃষ্টি করেছে। সমাজ মাধ্যমে ভিডিওটি পোস্ট হতেই অনেকেই সংশ্লিষ্ট সংস্থার এই কাজের নিন্দা করেছেন। কেউ কেউ দুর্নীতির অভিযোগ তুলেছেন। তবে দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে তাঁরা কীভাবে প্রতিক্রিয়া জানাবে সেটাই দেখার বিষয়। তারা কি বিক্রেতার লাইসেন্স বাতিল করবে?

প্রসঙ্গত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই বিতর্কে জেরবার। ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে হওয়ার কথা। এবারের বিশ্বকাপের ভারতের সহ আয়োজক শ্রীলঙ্কা। বৃহস্পতিবার, নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত নামিবিয়ার মুখোমুখি হবে এবং আবারও ভেন্যুটি নজরে থাকবে। স্টেডিয়ামে সমস্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। স্টেডিয়ামের বাইরে পুলিশ মোতায়েন করা হবে এবং দিল্লি পুলিশ কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ের ভিতরে এবং ভক্তদের মধ্যে পুলিশ বাহিনীর জন্য বিশেষ ব্যবস্থা করেছে। একটি বেসরকারি নিরাপত্তা সংস্থাকেও জাহাজে আনা হয়েছে যেখানে ৩০০ জন অতিরিক্ত নিরাপত্তা কর্মী উপস্থিত থাকবেন।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি