বহুরূপীর বেশে কেপমারি, পুলিশের জালে গুজরাতের ৪ বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি : কখন শিব, কখনও দুর্গা বা যেকোনও দেব-দেবীর বেশে ঘুরে বেড়াতে দেখা যায় বহুরূপীদের। সাজের মাধ্যমে অন্যের সামনে নিজেকে তুলে ধরেন তাঁরা। এটাও একটা শিল্প। এবার এই বহুরূপীদের বেশেই লুকিয়ে যাচ্ছে কেপমাররা। তেমনই ৪জন কেপমারকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা গুজরাতের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, জোড়াসাঁকো থানায় অভিযোগ জমা পড়েথিল। তারপর থেকেই ৪ জন ভেকধারীদের নজরে রেখেছিল পুলিশ। অবশেষে তাদের হেস্টিংস এলাকায় হাতেনাতে ধরে পুলিশ। জানা গিয়েছে, ধৃত অনিল রামজু সালাত, ধীরু কালোভাই সালাত, সমীরভাই সালাত, এবং রাজু কুমার গুজরাতের আনন্দ জেলার বাসিন্দা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গাতেই কাজ করছে এই চক্র। কিছুদিন আগে গিরীশ পার্ক থানায় দায়ের মোবাইল চুরির মামলায় পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার হয় মহম্মদ শাহনওয়াজ এবং মহম্মদ সমীর। তাদের জিজ্ঞাসাবাদ চলাকালীন কিছু খবর পায় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

কীভাবে কেপমারি? রাস্তার ধারে অপেক্ষারত পথচলতি মানুষদের টার্গেট করে তারা। রাস্তা পার হওয়ার সময়ে এগিয়ে আসতে দেখা গেল মা কালী, শিবঠাকুর এবং আরও অন্যান্য দেবদেবীকে। এরা ঠাকুর-দেবতার বেশধারী মানুষ মাত্র। টাকা চাওয়াই তাদের উদ্দেশ্য। নানা কথার পর কিছু টাকা দিয়েও দেন অনেকে। কিন্তু ‘দেবদেবীর’ দল উধাও হয়ে যাওয়ার পর অনেকের খেয়াল হয়, মানিব্যাগ বা মোবাইলও উধাও। অভাবনীয় দক্ষতায় সেগুলো হাতিয়ে নিয়েছে চোরেরা। তখন কিছুই করার নেই। এইভাবে কেপমারির ঘটনা ঘটাচ্ছে ‘ভুয়ো’ বহুরূপীরা। 

বাড়ল না জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা