বাংলাদেশ জুড়ে হাড় হিম সন্ত্রাস শুরু বিএনপি সন্ত্রাসীদের, ভোলায় যুবলীগ নেতাকে কুপিয়ে খুন

ভোটে জেতার পরেই দেশজুড়ে গণহত্যা শুরু বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের দল তথা বিএনপি নেতা-কর্মীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভোটে জেতার পরেই দেশজুড়ে গণহত্যা শুরু বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানের দল তথা বিএনপি নেতা-কর্মীদের। ভোলার চরফ্যাশনে যুবলীগ নেতা আবদুর রহিমকে (৪৫) কুপিয়ে খুন করার অভিযোগ বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে। সুতরাং তারেক রহমানের ভোটে জেতার পরেই বিএনপি-এর তাণ্ডব শুরু। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টির দিকে শশীভূষণ থানার অন্তর্গত রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তায় এই ঘটনা ঘটেছে। যুবলীগ রাজনীতির সঙ্গে জড়িত আবদুর রহিমকে নৃশংসভাবে খুন করার আগের দিন তাঁর ছেলেকেও পিটিয়ে আহত করা হয়েছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ ঘটনায় জড়িতরা হলেন এবারের জাতীয় নির্বাচনে ভোলা ৪ আসনে (মনপুরা ও চরফ্যাশন উপজেলা) জয়ী বিএনপির প্রার্থী নুরুল ইসলামের সন্ত্রাসী দলের সদস্য। নিহত আবদুর রহিম ছিলেন রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আখতারুজ্জামানের ছেলে। তিনি ওই ওয়ার্ডের যুবলীগের আহ্বায়ক ছিলেন। আবদুর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি নেতা আবুল কাশেম।

তবে পুলিশ সূত্রের খবর, আবদুর রহিমের পরিবারের অধিকাংশই বিএনপির সঙ্গে জড়িত। প্রাক্তন সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিনের সঙ্গে যুক্ত। কিন্তু তিনি এবারের নির্বাচনে ভোলা-৪ আসনে দলের মনোনয়ন চেয়েও পাননি। সেই জায়গায় বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন নুরুল ইসলাম। আর তাতেই স্থানীয় বিএনপিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে বলে দাবি স্থানীয়দের। তাতেই অকালে বলি হতে হল আবদুর রহিমকে। এই বিষয়ে নিহত যুবলীগের নেতার মেয়ে জানিয়েছেন, গতকাল রাতে তাঁর বাবা কলঘাটা রাস্তার মাথার দোকানে চা খেতে গিয়েছিলেন। এরপর রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরে এলোপাথাড়ি কোপ বসায়। সন্ত্রাসীরা তাঁর বাবার ডান ও বাঁ কাঁধ, গলায় এবং মাথায় পরপর কোপ চালায়। তাঁর বাবা চিৎকার শুরু করলে তাঁরা বাড়ি থেকে দৌড়ে আসেন। তাঁদের দেখে সন্ত্রাসীরা পালান। তাঁর বাবাকে রাস্তার ধারে কচুরিপানার মধ্যে ফেলে চলে যান। এরপর তিনি গায়ের ওড়না দিয়ে বাবার গলা পেঁচিয়ে চিৎকার করতে থাকেন, এরপর তিনি তাঁর ভাই বোনদের সাহায্যে তাঁর বাবাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। কিন্তু চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁর বাবাকে মৃত ঘোষণা করেন। এলাকার তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ।

আবদুর রহিমের ভাই জানিয়েছেন, তাঁদের বাড়ির সবাই বিএনপিকে সমর্থন করে। তাঁর বিরুদ্ধে ১৭টি মামলা দিয়েছিল আওয়ামী লীগ। তবে আবদুর রহিম আওয়ামী লীগকে পছন্দ করতেন, কিন্তু তিনি সক্রিয় ছিলেন না। তিনি মাটি কাটার কাজ করতেন। স্থানীয় সূত্রের খবর, নির্বাচনের আগের রাতে আবদুর রহিমের দুটি ছাগল জবাই করে খেয়ে ফেলেছিলেন বিএনপির কয়েকজন স্থানীয় সদস্য। এই ঘটনায় প্রথমে আবদুর রহিমের ছেলে আমির প্রতিবাদ করেন। যার ফলে তাঁকে শুক্রবার রাতে ব্যাপক মারধর করা হয়। তাঁর মুখের হাড় ও চোয়াল ভেঙে দেওয়া হয়। তিনি এখন ঢাকা হাসপাতালে ভর্তি। তাঁর সেবা করছেন তাঁর স্ত্রী। যার প্রতিবাদে ক্রুদ্ধ হয়ে গতকাল আবদুর বিএনপির ওই নেতা-কর্মীদের ‘ছাগলখেকো’ বলে গালিগালাজ করেন। সেই রাগেই বিএনপির সন্ত্রাসীরা আবদুর রহিমকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছেন বলে অভিযোগ। এখন আবদুর রহিমের হত্যার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের ফাঁসি দাবি করেছেন যুবলীগ নেতার মেয়ে বিবি রহিমা। তাঁর দাবি, তাঁর বাবাকে খুন করেছেন বিএনপির ভোলা আসনের প্রার্থী নুরুল ইসলামের দলের সদস্য আমজাদ হোসেন, বিল্লাল হোসেন ও সম্রাট। ওরা মাদক ব্যবসায়ী। তবে হত্যাকাণ্ডে কোনও রাজনৈতিক যোগসাজশ নেই বলে দাবি বিএনপি নেতাদের। তাঁদের দাবি, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। আবার পুলিশ বলছে, ছাগল কেটে খাওয়া ও মাদক কেনাবেচাকে কেন্দ্র করেই আবদুর রহিমকে খুন করা হয়েছে। আপাতত তাঁর লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি