চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘রাজাকার মুক্ত ‘ বাংলাদেশ, তবুও আপাতত জন্মভূমিতে ফিরছেন না সাকিব আল হাসান

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের আগে থেকেই বাংলাদেশের বাইরে আছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই তারকা অলরাউন্ডারের প্রত্যাবর্তন নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। সম্প্রতি সেই আলোচনা নতুন করে জোরালো হয়, কারণ তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজনৈতিক পটভূমির এই পরিবর্তনের প্রেক্ষিতেই আবার সামনে আসে সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা।

এর আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েক মাস আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকারে সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। টি স্পোর্টস-কে তিনি বলেছিলেন, জাতীয় দলে খেলা পুরোপুরি নির্ভর করবে সাকিবের ফর্ম ও ক্রিকেটে সক্রিয় থাকার সিদ্ধান্তের ওপর। তাঁর কথায়, খেলাধুলার সঙ্গে রাজনীতিকে মেলানো উচিত নয় এবং যোগ্য হলে যে কেউই দলে ফেরার সুযোগ পাবে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরতে পারেন সাকিব আল হাসান। সেই জল্পনা থেকে ধারণা তৈরি হয়, তাহলে কি আসন্ন পাকিস্তান ক্রিকেট দল-এর বিপক্ষে সিরিজে তাঁকে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে? জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলবে।

আরও পড়ুন: বাংলাদেশ জুড়ে হাড় হিম সন্ত্রাস শুরু বিএনপি সন্ত্রাসীদের, ভোলায় যুবলীগ নেতাকে কুপিয়ে খুন

এর আগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েক মাস আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকারে সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। টি স্পোর্টস-কে তিনি বলেছিলেন, জাতীয় দলে খেলা পুরোপুরি নির্ভর করবে সাকিবের ফর্ম ও ক্রিকেটে সক্রিয় থাকার সিদ্ধান্তের ওপর। তাঁর কথায়, খেলাধুলার সঙ্গে রাজনীতিকে মেলানো উচিত নয় এবং যোগ্য হলে যে কেউই দলে ফেরার সুযোগ পাবে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে ফিরতে পারেন সাকিব আল হাসান। সেই জল্পনা থেকে ধারণা তৈরি হয়, তাহলে কি আসন্ন পাকিস্তান ক্রিকেট দল-এর বিপক্ষে সিরিজে তাঁকে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে? জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলবে।

তবে এই সব গুঞ্জনে নিজেই জল ঢেলেছেন সাকিব। সংবাদমাধ্যমে সাবেক টাইগার অধিনায়ক স্পষ্ট জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কোনও পরিকল্পনা তাঁর নেই। ফলে আপাতত তাঁর প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তাই রয়ে গেল।

Published by:

Share Link:

More Releted News:

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল অজিত আগরকারের, বড় ঘোষণা BCCI-এর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ