চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলম্বোয় ম্যাচ শুরুর আগেই পাকিস্তানকে হারিয়ে দিলেন রাধা-বৃন্দারা

নিজস্ব প্রতিনিধিঃ  রবিবার কলম্বোয় ভারত-পাকিস্তান মহারণ ঘিরে উত্তেজনা তুঙ্গে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের। তবে বৃষ্টির সম্ভাবনা ঘিরে অনিশ্চয়তাও রয়েছে। কিন্তু মাঠে নামার আগেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখে হাসি ফোটাল ভারতের মহিলা ‘এ’ দল। পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের বার্তা দিলেন রাধা যাদবরা।

এই টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রাধা যাদব। ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সঙ্গেও যুক্ত রয়েছেন। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। মাত্র ৩২ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে যায়। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ৯৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। বল হাতে রাধার পাশাপাশি সাইমা ঠাকোর ও প্রেমা রাওয়াত দু’টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় ভারত। তবে এরপর দুরন্ত ব্যাটিং করেন বৃন্দা দীনেশ। অনুষ্কার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তিনি ম্যাচ ভারতের দিকে ঘুরিয়ে দেন। ২৯ বলে অপরাজিত ৫৫ রান করেন বৃন্দা। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি। মাত্র ১০.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এই জয় স্বাভাবিকভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে আসন্ন আইসিসি মেইন’স টি- টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচের আগে। যেখানে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার কথা সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া-দের। ভারতের এই জয় ক্রিকেট মহলে ইতিমধ্যেই ইতিবাচক বার্তা দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ