ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা! বাংলাদেশি ট্রলারকে আটক করল কোস্ট গার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক জলসীমা ভেঙে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে একটি বাংলাদেশি ট্রলারকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সোমবার সকালে আটক ট্রলারটি ও তাতে থাকা মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উপকূলবর্তী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

উপকলরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমার মধ্যে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায় ‘এফবি সাগর’ নামের ওই ট্রলারটিকে। নির্ধারিত সীমারেখা অতিক্রম করে ট্রলারটি অনেকটাই ভিতরে ঢুকে পড়ায় নিরাপত্তারক্ষীদের সন্দেহ বাড়ে। এরপর উপকূলরক্ষী বাহিনী ট্রলারটির পিছু ধাওয়া করে এবং প্রাথমিক যাচাইয়ের পর সেটিকে আটক করা হয়।

আরও পড়ুন: রাজস্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত অনেকে, ঘটনায় শোকপ্রকাশ মোদির

আটকের সময় ট্রলারটিতে একাধিক বাংলাদেশি মৎস্যজীবী উপস্থিত ছিলেন। তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হচ্ছে। একই সঙ্গে কী কারণে এবং কোন উদ্দেশ্যে ট্রলারটি ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। ট্রলারের বৈধ অনুমতিপত্র ছিল কি না, মাছ ধরার নির্দিষ্ট এলাকা লঙ্ঘন হয়েছে কি না-সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাটি আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের আওতায় পড়ছে কি না, তাও পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানানো হয়েছে।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ