১৯ বছরেই বিশ্বমঞ্চ কাঁপালেন যুবরাজ সামরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৯ বছর বয়সেই আন্তর্জাতিক মঞ্চে নিজের নাম উজ্জ্বল করে তুললেন যুবরাজ সমরা। দুর্ধর্ষ ব্যাটিংয়ে ১১০ রানের ঝলমলে ইনিংস খেলে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরান করার অনন্য নজির গড়েছেন। তার এই অসাধারণ পারফরম্যান্সে ভর করেই গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচে কানাডা ৪ উইকেটে ১৭৩ রানের লড়াকু সংগ্রহ গড়ে তোলে শক্তিশালী নিউজিল্যান্ড-এর বিরুদ্ধে, যা অনুষ্ঠিত হয় আইসিসি মেইন’স টি২০ বিশ্বকাপ মঞ্চে।

ভারতের বিশ্বকাপজয়ী তারকা অলরাউন্ডার যুবরাজ সিং-এর নাম অনুসারে নাম পাওয়া এই বাঁহাতি ব্যাটার মাত্র ৫৮ বলেই শতরান পূর্ণ করেন। ইনিংস জুড়ে তিনি ৬টি ছক্কা ও ১১টি চার হাঁকিয়ে নিউজিল্যান্ড বোলারদের কার্যত দিশেহারা করে দেন। বিশেষ করে দলের দুই গুরুত্বপূর্ণ বোলার লকি ফার্গুসন এবং মিচেল স্যান্টনারঅনুপস্থিত থাকায় সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগান তিনি।

শুরুর দিক থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের গতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন সামরা। পেসার ম্যাট হেনরি-র বিরুদ্ধে টানা বাউন্ডারি এবং পাওয়ারপ্লের শেষে জেমস নিশাম-এর ওভারে ১৮ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এরপর অধিনায়ক দিলপ্রীত বাজওয়া-র সঙ্গে ১১৬ রানের দুর্দান্ত ওপেনিং জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত তৈরি করেন। যদিও ইনিংসে ভাগ্যও সহায় ছিল-৯১ ও ১০৭ রানে ক্যাচ মিস হওয়ায় জীবন পান তিনি। শেষ তিন ওভারে নিউজিল্যান্ড কিছুটা ঘুরে দাঁড়ালেও কানাডা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের জন্য শক্ত ভিত গড়ে দেয়।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২