সর্বোচ্চ আদালতকে অবমাননা! স্ক্রিন শট প্রকাশ করে নির্বাচন কমিশনকে আক্রমণ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:  দেশের সর্বোচ্চ আদালতকে অমান্য করছে নির্বাচন কমিশন। এবার হোয়াটস্যাপ গ্রুপের স্ক্রিন শট প্রকাশ করে গুরুতর অভিযোগ তুললেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন কি মনে করে যে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে অমান্য করা যেতে পারে? তাঁর আরও অভিযোগ, মাইক্রো-অবজারভারদের নির্দেশ দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। নিজের অভিযোগের স্বপক্ষে নির্বাচন কমিশনের তরফে হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারদের যে নির্দেশ দেওয়া হচ্ছে, সেই নির্দেশের চ্যাটও ‘ফাঁস’ করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তিনি বলেন, নির্বাচন কমিশনর বৈধতা জনগণের আস্থার উপর দাঁড়িয়ে, কোনও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার উপর নয়। তিনি দাবি করেছেন, সুপ্রিম কোর্ট একাধিকবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং নির্ধারিত যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের উপর জোর দিয়েছে। সেই প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপ মারফত নির্দেশ আদানপ্রদান গুরুতর প্রশ্ন তুলছে বলে তিনি বলেন। বিশেষ রোল অবজারভার সি. মুরুগন মাইক্রো অবজারভারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি নির্দেশ দিচ্ছেন। তাঁর আরও দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সংখ্যা বাড়ানোর উদ্দেশেই এই পদক্ষেপ। নিজের পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোল অবসারভারের ভূমিকা কি, সেটা একবার স্মরণ করিয়ে দিলেন।

 অভিষেক আরও বলেন, সর্বোচ্চ আদালত স্পষ্টভাবে বলেছে মাইক্রো অবজার্ভারদের ভূমিকা সহায়ক মাত্র, সিদ্ধান্তমূলক নয়। তাহলে কেমন নির্দেশে এবং কার অনুমতিতে বিধিবদ্ধ পদ্ধতি এড়িয়ে এইভাবে নির্দেশ জারি হচ্ছে, সে প্রশ্ন তুলেছেন তিনি। কড়া ভাষায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে তোলা হবে। একই সঙ্গে, যাঁরা দিল্লির ‘জমিদারদের’ নির্দেশে কাজ করছেন বলে তাঁর অভিযোগ, তাঁদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। বাংলার রাজনৈতিক মহল মনে করছে, নাম না করে বিজেপিকেই করেছেন তিনি।

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩