মর্মান্তিক পথ দুর্ঘটনা, মাটি বোঝায় গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ২ যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমায় পরপর দুটি পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বসিরহাট-এর মাটিয়া থানার অন্তর্গত চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর এলাকায় টলি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন দুই যুবক। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

স্থানীয়দের বয়ান অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে আকিপুর দিক থেকে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন রাজাপুরের দুই যুবক। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি মাটিবোঝাই টলি গাড়ি আচমকা তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড আঘাতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় এবং টলি গাড়ির নীচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গুরুতর জখম অপর যুবককে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন।খবর পেয়ে মাটিয়া থানা-র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, হাসনাবাদ-এর মিতালী মোড় এলাকায় টোটো ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতাল-এ ভর্তি করেছেন।এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট রাস্তায় ভারী যানবাহনের বেপরোয়া গতির কারণেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে। দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে স্থানীয় মহল থেকে।

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ