‘জাহ্নবীকে নিজের হাতে খাইয়েছি’, শ্রীদেবীর মেয়ের সেই ‘আয়া’র আজ ঠিকানা ‘বৃদ্ধাশ্রম’

প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর বাড়িতে কাজ করতেন তাঁর কোলেই বড় হয়েছেন শ্রীদেবীর দুই কন্যা তথা জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর। কিন্তু সে এখন কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের জীবন বহু সংগ্রামী, তবে একবার জীবনের উঠে দাঁড়িয়ে গেলে বিলাসবহুল জীবন তাঁদের পিছু ছাড়ে না। যাই হোক, বলিউড তারকারা প্রায়শই তাঁদের সন্তানদের যত্ন এবং লালন-পালনের জন্য আয়া বা গৃহকর্মী রাখেন মোটা টাকার বেতন দিয়ে। যেহেতু শুটিংয়েই তাঁদের অর্ধেক সময় কেটে যায়, তাই বাচ্চাদের লালন-পালন করার উপায় থাকে না তাঁদের। সেক্ষেত্রে ন্যানি বা গৃহকর্মীদের উপর ভরসা রাখতে হয়। কিন্তু যখন তারকা সন্তানরা বড় হয়ে যায়, তখন ওই গৃহকর্মীরা কী করেন? স্বাভাবিক ভাবেই তাঁদের দরকার ফুরোয়। সেই চাকরি চলে যাওয়ার পর কেউ কেউ অন্য চাকরি খুঁজে নেন, আবার কেউ কেউ চাকরি না পেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। আজ এমনই একজন গৃহকর্মীর কাহিনী আপনাদের জানাবো।

যিনি একসময় প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর বাড়িতে কাজ করতেন তাঁর কোলেই বড় হয়েছেন শ্রীদেবীর দুই কন্যা তথা জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর। কিন্তু সে এখন কোথায়? জানা গিয়েছে, শ্রীদেবীর দুই কন্যাকে লালন পালন করে বড় করেছেন দাদিমা শোভা রামচন্দ্র ঠাকুর। তাঁর বাকি জীবন এখন বৃদ্ধাশ্রমে কাটছে। তিনি প্রথম জীবনে শ্রীদেবীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন, কিন্তু এখন তাঁর জীবিকা নির্বাহের কোনও ক্ষমতা নেই। তাঁর বয়স ৭০ বছরেরও বেশি হয়ে গিয়েছে। তাঁকে দেখার মতো কেউ নেই। তাঁর একটি মেয়ে ছিল, যাঁর সঙ্গে তিনি থাকতেন। কিন্তু মেয়ের মৃত্যুর পর, তাঁর অভাবে দিন কাটছে। তাঁর নাতি-নাতনিদের সঙ্গেও ভাল সম্পর্ক নেই। তাঁদের মুখ দেখতেও চান না তিনি। কিন্তু জাহ্নবী-খুশি কারো এখন তাঁর কথা মনে নেই। শোভা জানিয়েছেন, এককালে অনেক ধনী ব্যক্তির বাড়িতে কাজ করেছেন তিনি। নার্স হিসেবেও রোগীদের সেবা করেছেন। তিনি তাঁদের সঙ্গে বেশ কয়েকবার বিদেশেও ভ্রমণ করেছিলেন। শ্রীদেবীর বাড়িতেও কাজ করেছেন। তখন জাহ্নবী এবং খুশি ছোট ছিলেন। অভিনেত্রীর উভয় সন্তানেরই যত্ন নিয়েছেন।

শোভা আরও বলেন, ‘তখন আমার বিয়েও হয়নি, তখন আমি আর আমার বোন শ্রীদেবীর বাড়িতে কাজ করতাম। জাহ্নবীর তিন বছর বয়স পর্যন্ত আমি তাঁর দেখাশোনা করেছি। তাঁরা আমাকে ছুটি দিত না। আমি কেবল জাহ্নবীর দেখাশোনা করতাম। সমস্ত কাজ বোনেরা করত। আমার কাজ ছিল কেবল তাঁর দেখাশোনা করা। সে খুব মিষ্টি ছিল। আজও, যদি শ্রীদেবীর বাড়িতে যাই, কেউ আমাকে থামায় না, সবাই আমাকে চিনতে পারে। বনি কাপুরও আমাকে চেনে। আমি যখন তাঁর সঙ্গে দেখা করি তখন সে আমাকে জড়িয়ে ধরে।’ কিন্তু ভাগ্যের পরিহাস, তাঁর এখন থাকার জায়গা নেই। তাই বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে থাকেন। কোনও কাজ করতে পারেন না। তবে এখন তিনি মানুষকে সাহায্য করতে চান।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত