লেকটাউনে গ্রিল কেটে ঘরে ঢুকে ঝাল মুড়ি খেয়ে তারপর কি করলেন চোর বাবাজি…

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: উত্তর ২৪ পরগনা জেলার লেকটাউন থানার বাঙ্গুর এভিনিউতে এক ব্যবসায়ীর বাড়িতে ঘুমের ওষুধ স্প্রে করে দুঃসাহসিক চুরি। জানলার গ্রিল কেটে ভেতরে ঢুকে ঘরে থাকা ঝাল মুড়ির প্যাকেট(Jhalmuri Packet) খুলে পেট পুজো করে ধীরে সুস্থে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার সোনা রূপো হীরের গহনার পাশাপাশি নগদ টাকা নিয়ে উধাও হলেন চোর বাবাজি। ঘরে বসে ঝালমুড়ি খেয়ে এই দুঃসাহসিক চুরি করা হয় বলে অভিযোগ। এমনকি ঘরে রাখা ঝালমুড়ি তাড়িয়ে তাড়িয়ে উপোভোগ করে খেয়ে দুঃসাহসিক চুরি করে চম্পট দেয় চোর।

ঘটনার তদন্তে লেকটাউন থানার(Laketown P.S.) পুলিশ।বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির পরিবারের মহিলা সদস্য(গৃহবধূ)দেখেন শ্বশুরের ঘরের সুটকেস পড়ে রয়েছে খোলা অবস্থায় বিছানার ওপর।অন্য ঘরের জিনিসপত্র লন্ডভন্ড। ছুটে গিয়ে দেখেন শ্বশুরের ঘর থেকে আলমারির মধ্যে থাকা সোনা ও রুপোর জিনিসপত্র উধাও। এমনকি একটি সুটকেসে নগদ টাকার পাশাপাশি দুটি সোনার চেন(Gold Chain), সোনার কয়েন, হাতের বালা সহ রুপোর থালা, ঠাকুরের তিনটি সিংহাসন সহ যাবতীয় জিনিসপত্র উধাও। ঘটনার পর খবর দেওয়া হয় লেকটাউন থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।পরিবারের দাবি, বুধবার রাত বারোটা থেকে একটার মধ্যে ঘুমোতে চলে যান‌ তাঁরা। এরপর সকাল সাড়ে পাঁচটা নাগাদ ওই বাড়ির পুত্রবধূ দেখতে পান যে পাশের ঘর লন্ডভন্ড অবস্থায় রয়েছে। আলো জ্বলছে।ছুটে গিয়ে দেখেন তার শ্বশুরের ঘরেও আলমারি খোলা অবস্থায় রয়েছে।

সেখান থেকেও জিনিসপত্র উধাও। এরপর বাড়ির লোক আশেপাশে তাকিয়ে দেখতে পান যে তার এসির কাছে যে জানলাটি রয়েছে সেই জানলার গ্রিল কেটে চোর ভেতরে ঢুকে এই কান্ডটি ঘটিয়েছে। এর পাশাপাশি বাড়িতে রাখা ঝালমুড়ি প্যাকেট সেখান থেকে ঝালমুড়ি খেয়ে চোর অনায়াসে এই কান্ডটি ঘটিয়েছে। কারণ ওই বাড়ির গৃহকর্তা নরেশ আগরওয়াল(Naresh Agarwal) একঘন্টা বাদে বাদে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যান। কিন্তু বুধবার রাতে তার ঘুম ভাঙেনি । ওই ঘরে এক শিশু ঘুমাচ্ছিল। তারও ঘুম ভাঙেনি। পরিবারের দাবি হয়তো ঘুমের কিছু স্প্রে করে দিয়ে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। পেটুক চোর বাবাজি কে ধরতে তৎপর হয়ে উঠেছে লেকটাউন থানা।

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের