নজরে মহিলা ভোট, তৃণমূলের প্রচারের হাতিয়ার ‘তুলাইপাঞ্জি-গোবিন্দভোগ’

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র মাসখানেকের অপেক্ষা। তারপরই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের দামামা বেজে উঠতেই শাসকদল তৃণমূল কংগ্রেস-সহ সব রাজনৈতিক দলই মাঠে নেমে পড়েছে। এবারের ভোটে মহিলা ভোটারদের উপর বিশেষ গুরুত্ব দিতে চলেছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, সংগঠনকে আরও সক্রিয় করতে প্রচার অভিযানে বড় ভূমিকা নিতে চলেছে তৃণমূলের মহিলা সংগঠন।

দোল উৎসবকে কেন্দ্র করেই শুরু হচ্ছে বাড়ি বাড়ি ও বুথে বুথে জনসংযোগ কর্মসূচি। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে, ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুফল আবার নতুন করে মহিলাদের সামনে তুলে ধরতে চাইছে দল। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু এই সব প্রকল্পকে প্রচারের মূল হাতিয়ার করা হচ্ছে।

আরও পড়ুন: খুব সহজেই দেখে নিন ভোটার তালিকায় আপনার নাম, অনলাইনের পাশাপাশি অফলাইন পদ্ধতিও জানুন…

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’ কর্মসূচির আয়োজন করা হবে। সেই উপলক্ষে পদযাত্রাও হবে। ‘ন্যায়, সম্মান, শান্তি, আশা-মহিলা ক্ষমতায়নে দিদিই ভরসা’ এই স্লোগানকে সামনে রেখে চলবে প্রচার। পাশাপাশি মহিলাদের অগ্রাধিকার দেওয়া ১০টি সামাজিক ইস্যুকে চিহ্নিত করে বিশেষ প্রচার চালানো হবে।

গ্রামীণ এলাকায় মহিলা কৃষকদের কাছেও পৌঁছনোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গোবিন্দভোেগ, তুলাইপাঞ্জি, কনকচূড়ের মতো ধানের বিশ্বস্বীকৃতির প্রসঙ্গ তুলে ধরে প্রচার হবে। দোল বা হোলির সময় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি, SIR-এর কারণে মৃতদের স্মরণে জেলায় জেলায় রক্তদান শিবির করার পরিকল্পনাও রয়েছে।

প্রতিবেশী বিহারের নির্বাচনী অভিজ্ঞতাও নজরে রেখেছে তৃণমূল। সেখানে নীতীশ কুমার সরকারের ক্ষেত্রে মহিলা ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই রাজ্যে কৌশল সাজাতে চাইছে তৃণমূল। দলের বক্তব্য, গত এক দশকের বেশি সময় ধরে সরকারি প্রকল্পের মাধ্যমে মহিলাদের যে সমর্থন দল পেয়েছে, তা অটুট রাখাই এবারের মূল লক্ষ্য।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা