খুব সহজেই দেখে নিন ভোটার তালিকায় আপনার নাম, অনলাইনের পাশাপাশি অফলাইন পদ্ধতিও জানুন…

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র একদিনের অপেক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামীকাল, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা। তালিকা প্রকাশকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ রয়েছে-ভোটার তালিকায় নিজের নাম ঠিকঠাক আছে তো? অনেকেই ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন, তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই দ্রুত অনলাইনে বা অফলাইনে নিজের নাম যাচাই করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে ও অফলাইনে-দু’ভাবেই প্রকাশ করা হবে। অনলাইনে তালিকা দেখতে হলে প্রথমেই যেতে হবে Election Commission of India-এর সরকারি ওয়েবসাইটে। eci.gov.in ওয়েবসাইটে ঢুকলেই ভোটার তালিকা সংক্রান্ত আলাদা বিভাগে গিয়ে সহজেই নিজের নাম খোঁজা যাবে। সেখানে নাম, জন্মতারিখ বা এপিক নম্বর দিয়ে সার্চ করার সুবিধা থাকবে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে অস্থিরতার মাঝেই রেকর্ড গতি সোনা ও রুপোর দামে, কত বাড়ল? জানুন বিস্তারিত

এছাড়াও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটেও চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হবে। ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে জেলার নাম, বিধানসভা কেন্দ্র বা এপিক নম্বর ব্যবহার করেও ভোটার তথ্য যাচাই করা সম্ভব হবে। যাঁরা মোবাইল ব্যবহার করতে স্বচ্ছন্দ, তাঁদের জন্য রয়েছে নির্বাচন কমিশনের নিজস্ব অ্যাপ। ECINET অ্যাপ ডাউনলোড করে সেখানে প্রয়োজনীয় তথ্য দিলে মুহূর্তের মধ্যেই স্ক্রিনে ভেসে উঠবে ভোটার সংক্রান্ত সব তথ্য।

অনলাইনের পাশাপাশি অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। স্থানীয় ব্লক অফিস, পৌরসভা বা নির্বাচনী দপ্তরে চূড়ান্ত ভোটার তালিকার প্রিন্টেড কপি পাওয়া যাবে। সেখানেও নিজের নাম, ঠিকানা ও ভোটার নম্বর মিলিয়ে দেখা যাবে। যদি কারও নাম বাদ পড়ে যায় বা কোনও ভুল তথ্য চোখে পড়ে, সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?