কেন্দ্রীয় বাহিনীকেই ‘ঝাঁটাপেটা’ করার নিদান দিয়ে বিতর্কে বাসন্তীর তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেল। বাহিনী রাজ্যে পৌঁছানোর আগেই তীব্র বিতর্ক উসকে দিলেন বাসন্তী বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্যামল মণ্ডল। তাঁর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল তরজা। 

শ্যামল মণ্ডলের অভিযোগ, ভোট ঘোষণার অনেক আগেই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নেপথ্যে রয়েছে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করার উদ্দেশ্য। তিনি বলেন, সাধারণ মানুষের মনে ভীতি ছড়াতেই এই আগাম বাহিনী মোতায়েন করা হচ্ছে। বিধায়ক বলেন, যদি কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষের ওপর অত্যাচার করে তাহলে গ্রাম বাংলার মহিলারা ঝাঁটা হাতে প্রতিবাদ করবে প্রয়োজনে ঝাঁটাপেটাও করবে। তাঁর এই বক্তব্য ঘিরে শাসক শিবিরের অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: পাকিস্তান-আফগানিস্তান জোরদার যুদ্ধ, ২২৮ তালিবান জঙ্গিকে খতমের দাবি পাক সেনার

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই আক্রমণাত্মক অবস্থান নিয়েছে বিরোধী শিবির। বিজেপি নেতা সজল ঘোষ কড়া ভাষায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই ধরনের হুমকি আসলে শাসক দলের মানসিকতার পরিচয়। তাঁর কটাক্ষ, যারা গণতান্ত্রিক আন্দোলনের সময় রাস্তায় নেমেছিল, তারাই আজ শাসকের রোষের মুখে পড়ছে। বিজেপির মতে, কেন্দ্রীয় বাহিনী আসে ভোটকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে। সাধারণ মানুষকে ভয় দেখাতে নয়।

উল্লেখযোগ্যভাবে, আগামীকাল (২৮ ফেব্রুয়ারি) থেকেই রাজ্যে ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হচ্ছে। মোট ৪৮০ কোম্পানির মধ্যে প্রথম দফায় আসছে ২৪০ কোম্পানি। এর মধ্যে বীরভূম, পুরুলিয়া, কলকাতা, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে উল্লেখযোগ্য সংখ্যক বাহিনী থাকবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, পরবর্তী ধাপে আরও বাহিনী পাঠানো হবে। সব মিলিয়ে, ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং তা ঘিরে শাসক-বিরোধী তরজা রাজ্যের রাজনৈতিক উত্তেজনাকে আরও চরমে পৌঁছে দিল। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা