পাকিস্তান-আফগানিস্তান জোরদার যুদ্ধ, ২২৮ তালিবান জঙ্গিকে খতমের দাবি পাক সেনার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে চালানো সাম্প্রতিক অভিযানে বিপুল সংখ্যক তালেবান সদস্য হতাহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের পরিচালিত ‘অপারেশন গজব লিল-হক’ অভিযানে এখন পর্যন্ত ২২৮ জন তালিবান সদস্য নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন। একই সঙ্গে এই অভিযানে তালিবানের ৭৪টি কমান্ড পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে এবং ১৮ জনকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশারফক জাইদি জানিয়েছিলেন, এই অভিযানে অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে দুই পক্ষের কথায় পার্থক্য দেখা যাচ্ছে। পাকিস্তান সরকার আরও জানিয়েছে, তালেবানের পাল্টা হামলায় দেশটির ভেতরে ২৭ জন আহত হয়েছেন।

অন্যদিকে, তালিবান সরকারের দাবি সম্পূর্ণ ভিন্ন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের হামলায় তাদের মাত্র ৮ জন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন। পাশাপাশি, তালিবান সরকার দাবি করেছে, পাকিস্তানে চালানো তাদের প্রতিশোধমূলক হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। তালেবানদের বক্তব্য অনুযায়ী, গত বুধবার তারা ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সেনা অবস্থান লক্ষ্য করে এই বড় আকারের হামলা চালায়। 

কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে প্রতিবেশী দুই মুসলিম প্রধান দেশ আফঘানিস্তান ও পাকিস্তান। গত রবিবার পাকিস্তানি বাহিনী আফঘানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা ছালায়। তারপর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দুই দেশের পরস্পরবিরোধী দাবির কারণে সীমান্ত পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। 

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে