ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তি রুখতে DM ও SP-দের সতর্ক থাকার নির্দেশ নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার 2026 সালের এস আই আর শুনানির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে রাজ্যে। শুক্রবার সন্ধ্যার পর রাজ্যের সব জেলাকে সতর্ক করল নবান্ন(Nabanna)। উত্তরবঙ্গ সহ মুর্শিদাবাদ, নদিয়া ,দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপারদের বিশেষ সতর্ক করা হল। রাজ্য পুলিশের সব ব্যাটেলিয়ানকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে জেলায় জেলায় পুলিশ আধিকারিকদের নজর রাখতে নির্দেশ পাঠানো হয়েছে। যেকোনো প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ আধিকারিকদের নির্দেশ পাঠিয়েছে নবান্ন। এদিকে, শুক্রবার বিকেলে এই রাজ্যে প্রথম দফার কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে।

নদিয়ার রানাঘাট পুলিশ জেলায় তাহেরপুর থানা(Teherpur P.S.) সংলগ্ন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার বিকেলে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় ।তাহেরপুর বীরনগর কবি নবীনচন্দ্র সেন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এল কেন্দ্রীয় বাহিনী । নদিয়ার তাহেরপুরে মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেও পৌঁছয়।বিধানসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। দু’দফায় ওই বাহিনী মোতায়েন করা হবে। ২৮ ফেব্রুয়ারি শনিবার পশ্চিমবঙ্গে SIR-পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগেই রাজ্যে চলে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী ১০ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেই খবর। ফলে সবমিলিয়ে মার্চের প্রথম দেড় সপ্তাহের মধ্যেই দু’দফায় বাংলায় মোট ৪৮০ কোম্পনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়া হচ্ছে। শুক্রবার বিকেল থেকে সেই আসা শুরু হল। এদিকে, রাজ্যের সিইও মনোজ আগরওয়াল শুক্রবার জানান, চূড়ান্ত ভোটার খসড়া তালিকা প্রকাশ হবে ২৮ তারিখ শনিবার। ৭.০৮ কোটি ভোটারের তালিকা প্রকাশ হবে। তিনটি ভাগ থাকবে এই তালিকায়।ফের প্রায় ৬০ হাজার রিজেক্ট হয়েছে নতুন করে।

কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশন(National Election Comission) থেকে চূড়ান্ত ভোটার তালিকা এসে গেছে। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রিন্টের কাজ শুরু করার জন্য। গত ২৫ তারিখ তালিকা ফ্রিজ করা হয়ে গেছে। আগামী ২৮ তারিখ সকালে প্রতি জেলা শাসকের দফতর, বুথ অফিস, ব্লক অফিসে দেখা যাবে এই তালিকা। পরবর্তীকালে মোবাইলের মাধ্যমেও অনলাইনে দেখা যাবে ভোটার তালিকায় নিজের নাম। তালিকায় তিনটি ক্যাটাগরিতে সবার নাম প্রকাশ হবে।

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?