অ্যাটলেটিকোকে উড়িয়ে প্রথম চারে বার্সা, গোলের পর লাল কার্ড দেখলেন আলভেস

অনেকদিন পর ফের স্বমহিমায় ফিরল বার্সেলোনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অনেকদিন পর ফের স্বমহিমায় ফিরল বার্সেলোনা। বলতে গেলে চলতি মরশুমে সবথেকে ভালো পারফরম্যান্সটি দেখাল স্পেনের এই খ্যাতনামা ক্লাবটি। লা লিগার ম্যাচে শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ ব্যবধানে উড়িয়ে দিল কাতালানরা। পিছিয়ে পড়েল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল জাভি হার্নান্দেজের দল। সেই সঙ্গে চলতি মরশুমের পয়েন্ট টেবিলের প্রথম চারে উঠে এল দানি আলভেস, জর্দি আলবারা। আপাতত ২২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বার্সেলোনা।

ম্যাচের অষ্টম মিনিটেই সুয়ারেজের বাড়ানো পাস থেকে কোণাকুণি শটে বল বার্সার জালে জড়িয়ে দেন কারাসকো। তবে মাত্র দু’মিনিট পরই ব্যবধান ১-১ করে দেন জর্দি আলবা। বাঁ পায়ের ভলিতে গোল করেন তিনি। এরপর পর ২১ মিনিটের মাথায় ব্যবধান কাতালানদের হয়ে ব্যবধান বাড়ান গাভি। এগিয়ে গিয়ে বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সা। ফলস্বরূপ, বিরতির ঠিক দু’মিনিট আগে ফের এগিয়ে যায় তারা। এবার জোরাল শটে গোল করেন রোনাল্ড আরাহো। ফলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে জাভির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দু’মিনিট পরই (৪৯ মিনিট) ১৬ গজ দূর থেকে নেওয়া শটে বার্সার হয়ে চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। তবে ৫৮ মিনিটে হেড থেকে ব্যবধান কমিয়ে নেন সুয়ারেজ। তবে এরপর আর কোনও গোল করতে পারেনি দিয়েগো সিমিওনের দল। 

তবে ম্যাচ জিতলেও ৬৯ মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা। প্রতিপক্ষের খেলোয়াড় কারাসকোকে ফাউল করে লাল কার্ড দেখেন আলভেস।

 

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের