ভোটার খসড়া তালিকা থেকে নাম বাদ নদিয়ার জেলা পরিষদ সদস্যার

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: এসআইআরের পর্ব শেষ হওয়ার পর চূড়ান্ত ভোটার খসড়া তালিকা থেকে নাম বাদ চলে গিয়েছে বিজেপির দুবারের জেলা পরিষদের সদস্যা হিরন্ময়ী সরকারের(Hiranmayee Sarkar)। তিনি এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন ।অপরদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। কৃষ্ণনগর উত্তর বিধানসভার(Krishnanagar North Assembly) ভীমপুর পঞ্চায়েতের পাকুড় গাছির বাসিন্দা বিজেপি নেত্রী হিরন্ময়ী সরকার। বর্তমানে তিনি নদিয়া জেলা পরিষদের ২২ নম্বর আসনের বিজেপি সদস্যা। ভীমপুর পঞ্চায়েতের(Vimpur Panchayet) ১৮২ নম্বর বুথের ভোটার। ২০১৮ সালেও ২১ নম্বর আসন থেকে বিজেপির টিকিটের জয়ী হয়ে ওই বিজেপি নেত্রী নদিয়া জেলা পরিষদের সদস্যা হয়েছিলেন।

ওই বিজেপি নেত্রীর স্পষ্ট দাবি, এসআইআর (SIR)ফর্ম পূরণ করার পর তিনি শুনানির নোটিশ পেয়েছিলেন। স্বামীর নামে ত্রুটি থাকার জন্য তাকে ডাকা হয়েছিল। তিনি শুনানিতে হাজির হয়ে নথি সহ সমস্ত কিছু জমা দিয়ে এসেছিলেন। কিন্তু শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর তিনি দেখেন তার নাম ডিলিট করে দেওয়া হয়েছে। যদিও ফের তিনি কমিশনের কাছে আবেদন জানাবেন বলে জানা গিয়েছে। এসআইআরের সঙ্গে যুক্ত তৃণমূলের কর্মীরা কারসাজি করে তাঁর নাম বাদ দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। ওই বিজেপি নেত্রীর অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

অপরদিকে বিজেপির জলপাইগুড়ির যুব সভাপতি পলেন ঘোষ ও তার মায়ের নাম চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। তবে এই প্রসঙ্গে পলেন জানিয়েছেন যে সমস্ত তথ্য কমিশন চেয়েছিল তার সবকটা তিনি জমা করতে না পারার জন্যই তার এবং মায়ের নাম বাদ পড়েছে। ওই বিজেপি নেতার দাবি এসআইআরকে নিয়ে বিজেপি কমিশনকে ব্যবহার করছে বলে রাজনৈতিকভাবে যারা এই অভিযোগ করছেন, তার এই ঘটনা অর্থাৎ নাম বাদ পড়ার বিষয়টি প্রমাণ করে দিল যে সেই অভিযোগ সঠিক নয়।

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী