দুঃসংবাদ! দোলে বাড়ি থেকে বের হওয়ার আগে জেনে রাখুন মেট্রোর সময়

Share:

নিজস্ব প্রতিনিধি : দোলের দিন সকাল থেকে মেট্রো পরিষেবা থাকবে না। রঙের উৎসবে মেতে উঠবে রাজ্যের মানুষ। এদিন সকাল থেকে  মিলবে না মেট্রো পরিষেবা। বাড়ি থেকে বের হওয়ার আগে সতর্ক হন সকলেই। ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) হোক কিংবা গ্রিন লাইন (হাওড়া ময়দান সল্টলেক সেক্টর ফাইভ), কোনও লাইনেই দোলের দিন সকালে থাকছে না মেট্রো পরিষেবা। ওই দিন মেট্রো পাওয়া যাবে দুপুর থেকে। মেট্রোর সংখ্যাও কমবে দোলের দিন। ফলে পরিকল্পনা করলেও আগে থেকে সময়সীমা জেনে রাখুন।

দোলের দিন এমনিও অফিস থেকে শুরু করে সমস্ত জায়গা সকাল থেকে বন্ধ থাকে। দুপুর থেকে মেট্রো পরিষেবা দেওয়া হবে।  মেট্রোর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দোলের দিন মাত্র ৬০ টি মেট্রো চালানো হবে। যার মধ্যে ৩০ টি চলবে আপ এবং ৩০ টি চলবে ডাউন লাইনে। মেট্রোর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দিনের প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে। উল্টোদিকে শহিদ ক্ষুদিরাম থেকেও একই সময় ছাড়বে। ব্লু লাইনে ২৭২ টি মধ্যে মেট্রো চলবে ৬০টি (৩০টি আপ ও ৩০টি ডাউন)। দুপুর ২টা ৩০ মিনিট: নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম। দুপুর ২টা ৩০ মিনিট: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর।

শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার যাওয়ার রাত ৯টা ৩৮-এর মেট্রো পরিষেবা ওই দিন চলবে না। দোলের দিন কোনো অনুষ্ঠান বা কোথাও যাওয়ার থাকলে সকালে কোনো মোট্রো পাবেন না যাত্রীরা। 

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী