‘‌বিধানসভা নির্বাচনে বিজেপির আসন পঞ্চাশের নীচে যাবে’‌, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই বিধানসভা নির্বাচন। নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিধানসভা নির্বাচনে বিজেপির আসন পঞ্চাশের নীচে যাবে। ভোটে হেরে গিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি।

তিনি আরও বলেছেন, SIR ও FIR কোনও কিছু করে লাভ হবে না। মানুষই বিচার করবে, মানুষই জবাব দেবে।  হিম্মত থআকলে মানুষের ময়দানে নেমে লড়াই করুন। আমি কথা দিচ্ছি ভো-কাট্টা হয়ে যাবে। আসন্ন বিধানসভা নির্বাচনে একুশের থেকেও খারাপ পরিণতি হবে। ২১ সালে হেরেছে, পুরসভা নির্বাচনে হরেছে, পঞ্চায়েত নির্বাচনে হারিয়েছি, যতগুলো উপ নির্বাচন হয়েছে, সেখানে হেরেছে, লোকসভা নির্বাচনেও হারিয়েছি। এবার ২১-র থেকেও খারাপ ফল হবে ছাব্বিশের নির্বাচনে। চূড়ান্ত ভোটার তালিকা যা প্রকাশ হয়েছে, এটা সুপ্রিম কোর্টে জমা পড়বে।

আজ রবিবার (১ মার্চ) তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে কাঠগড়ায় তুলে অভিষেকের হুঁশিয়ারি, ”যখন নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন উনি বলেছিলেন খসড়া তালিকায় নাম উঠে গেলে তা বাতিল হবে না। সেই তথ্য সঙ্গে আছে। চূড়ান্ত ভোটার তালিকায় যে গড়মিল করা হয়েছে, তার সমস্ত তথ্য হাতে এসেছে। এই তালিকা সুপ্রিম কোর্টে জমা করা হবে। হিম্মত থাকলে মামলা করুন। তাহলে আমিও লড়াই করার সুযোগ পেয়ে যাব। মনে রাখবেন বাংলার মানুষ মাথা নত করে না। বিজেপির অঙ্গুলিহেলনে মানুষকে হেনস্থা করে যে তালিকা প্রকাশ করা হল তাতে কথা দিচ্ছিএবার ৫০-র নিচে থাকবে বিজেপির আসন সংখ্যা।”

 

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী