‘মেরা জবান, মেরা শাসন’, ভোটের মুখে নয়া শ্লোগান অনুব্রত মণ্ডলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নলহাটি: ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের নতুন রাজনৈতিক স্লোগান ‘মেরা জবান মেরা শাসন’।অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)এবার নজর বন্দী করলে কি করবেন ? রবিবার সাংবাদিকদের সেই প্রশ্নে তাঁর ইঙ্গিত দিয়ে দিলেন অনুব্রত। নির্বাচন কমিশন যদি নজর বন্দি করে তার প্রশ্নে তিনি বলেন,সুস্থ ভাবে ভোট করব, সুন্দরভাবে সাজিয়ে রাখব। যেমন সাজিয়ে রাখে সুন্দরভাবে ফুল সেইভাবে সাজিয়ে রাখব।’মেরা জবান মেরা শাসন হ্যায়’।রবিবার নলহাটি বিধানসভার অন্তর্গত নলহাটি হরি প্রসাদ মাঠে তৃণমুলের সভায় এই কথা বলেন অনুব্রত। এর পাশাপাশি নলহাটি বিধানসভা থেকে লিডের লক্ষ্যমাত্রা স্থির করে দেন অনুব্রত।

তিনি বলেন, ৪৫ হাজার ভোটে এই বিধানসভা থেকে জিতবে তৃণমূল। তিনি বলেন, তার ভবিষ্যৎ বাণী কখনো বিফল হয় না। এবারও রাজ্যে ২৩০ থেকে ২৩৫ আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি করেন। এসআইআর(SIR) প্রসঙ্গে, অনুব্রত বলেন, ওই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছে। ওরা দু কোটি মুসলমানদের নাম বাদ দেবে বলে টার্গেট করেছিল। কিন্তু সেটা পারেনি। গোটা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে জিন্দাবাদ জানাচ্ছে। বিজেপির পরিবর্তন যাত্রা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে। রাজ্যের মুসলমানদের পক্ষে সওয়াল করে অনুব্রত মণ্ডলের প্রশ্ন ওরা কি অপরাধ করেছে কেন ওদের তাড়াতে হবে এখান থেকে।

যে মুসলমানরা এই রাজ্যে বসবাস করেন তাদের পূর্ব পুরুষরাও এখানে জন্মেছেন। যে মহিলারা তার কথা শুনতে এসেছেন তাদের কারোর বাবার ভিটে এখানে কারোর বা শ্বশুরের ভিটে রয়েছে। বিজেপি রোহিঙ্গা রোহিঙ্গা বলে খুব চিৎকার করেছিল ,একটাও রোহিঙ্গা খুঁজে বের করতে পেরেছে কি? প্রশ্ন অনুব্রত মণ্ডলের। এস আই আর শুনানির শেষে তার পাড়া এবং মহল্লাতে যেসব ওয়ার্ডের নাম বাদ গেছে তাদের মধ্যে কেউ মৃত অথবা কেউ অন্যত্র স্থানান্তরিত হয়েছে। এগুলো কোনটাই নাম বাদ নয়। আর এরপরেও যাদের নাম বাদ গেছে তাদের বিষয়টি বিচারকরা দেখছেন বলে অনুব্রত মণ্ডল এদিন দাবি করেন। তাঁর দাবি ,কারর নাম বাদ যাবে না। নাম বাদ দেওয়া সোজা বিষয় নয় ।আইনটা আগে জানতে হবে।

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী