চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অ্যাডজুডিকেশন’ তালিকায় মুর্শিদাবাদে এক পরিবারে ১০ জনের নাম, মৃত্যু প্রবীণ সদস্যের

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ : দীর্ঘ টালবাহানার পরে শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথব পর্ব। সেখানেই নাম বাদ গিয়েছে ৬৩ লক্ষের। পাশাপাশি ৬০ লক্ষের নাম রয়েছে বিচারাধীনের তালিকাতে। মুর্শিদাবাদ থানার গুধিয়া গ্রামের একটি পরিবারে ১০ জনের নাম রয়েছে অ্যাডজুডিকেশনের তালিকায়। বিষয়টি সামনে আসতেই আতঙ্কে প্রাণ হারালেন ওই পরিবারের প্রবীণ সদস্য। মৃতের নাম আব্দুল শেখ (৭০)। প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয় তৃণমূল।

জানা গিয়েছে, শনিবার তালিকা প্রকাশের পরে নিজেদের নাম বিচারাধীনের তালিকায় দেখতে পান মুর্শিদাবাদের গুধিয়া গ্রামের ওই পরিবার। প্রায় ১০ জন সদস্যই রয়েছে অ্যাডজুডিকেশনের তালিকায়। অর্থাৎ তাঁদের নথি যাচাই চলছে। এই অবস্থাতে আতঙ্ক তৈরি হয়েছে। আতঙ্কে  পরিবারের সবথেকে প্রবীণ সদস্যের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদ বিধানসভার ২৪৪ নম্বর বুথের ভোটার ছিলেন আব্দুল শেখ। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়‌। পরিবারের সদস্যদের ভবিষ্যতের কথা চিন্তা করেই মৃত্যু হয়েছে তাঁর। পরিবার সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বিচারাধীনের তালিকায় শুধু সাধারণ মানুষই নন, রয়েছেন বিধায়ক থেকে মন্ত্রীদের নাম। রয়েছেন বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নামও। প্রায় ৬০ লক্ষের নাম রয়েছে এই বিচারাধীনের তালিকায়। এই নথি যাচাই হয়ে, আদৌ কতটা কী হবে সেটা নিয়ে চিন্তায় রয়েছে পরিবারগুলো। সঠিক নথি দেওয়ার পরেও অনেকের নাম বাদ যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে এদের ভাগ্য ঝুলে রয়েছে।

সূত্রের খবর, তালিকা থেকে বাদ গিয়েছে লক্ষ লক্ষ নাম। তাঁদের মধ্যে অনেকেই সঠিক নথি জমা দিয়েছেন। তারপরেও তাঁদের নাম চলে গিয়েছে ডিলিটেডের তালিকাতে। এই নিয়েও অনেকে আতঙ্কে ভুগছেন। চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত এক মহিলা। পানিহাটির ওই মহিলা পক্ষঘাতগ্রস্ত হয়ে এখন হাসপাতালে ভর্তি। বাড়িতেই পড়ে রয়েছেন ক্যান্সার আক্রান্ত স্বামী। অসহায় অবস্থায় চিকিৎসা বন্ধ। কমিশনকে তুলোধোনা কাউন্সিলরের।

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট চলে’, কোচবিহার থেকে কড়া বার্তা মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

LIVE

LIVE- প্রচারে ঝড় তুলতে উত্তর ও দক্ষিণে তৃণমূল সুপ্রিমো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ