গাড়িতে নয়, হেঁটে দফতরে এলেন জেলাপরিষদের সহকারী সভাধিপতি

বেজে গিয়েছে পুরভোটের দামামা। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে-সঙ্গেই জারি হয়ে গিয়েছে আচরণ বিধি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেজে গিয়েছে পুরভোটের দামামা। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে-সঙ্গেই জারি হয়ে গিয়েছে আচরণ বিধি। তাই সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে সরকারী গাড়িকে আপাতত ছুটি দিয়ে পায়ে হেটে দফতরে আসলেন জলপাইগুড়ি জেলাপরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ। তিনি তৃণমূলের কিষান ক্ষেত মজুর ইউনিয়নের জেলা সভাপতিও।

জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। আর জেলা পরিষদ অফিস ৮ নং ওয়ার্ডে। যেটা বলতে গেলে তাঁর বাড়ি থেকে প্রায় জেলাপরিষদ প্রায় ৭ কিলোমিটার। তবে এই দূরত্ব থামিয়ে রাখতে পারল না দুলাল দেবনাথকে।

২০ নং ওয়ার্ডের বোস পাড়ার বাড়ি থেকে বেলা ১০ টা নাগাদ হাঁটা শুরু করেন। এরপর প্রায় ৭ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে দফতরে আসেন তিনি। চলার পথে বিভিন্ন মানুষজনের সঙ্গে আলাপচরিতা এবং কথপোকথন করতে দেখা যায় জেলাপরিষদের সহকারী সভাধিপতিকে। তবে তাঁকে শহরের রাস্তায় হাঁটতে দেখে গুঞ্জন শুরু হয় রাজনৈতিক মহলে।

এই বিষয়ে দুলাল দেবনাথ বলেন, ‘নির্বাচনী আচরণ বিধি চালু হয়ে গিয়েছে। আমরা যেহেতু সরকারি পদে রয়েছি তাই আমরাও এই আচরণ বিধির মধ্যে পরে যাই। তাই আদর্শ আচরণ বিধিকে মান্যতা দিয়ে আমি সরকারি গাড়ি বাদ দিয়ে হেঁটে দফতরে এলাম। আর আমরা যেহেতু কৃষক পরিবারের লোক তাই হাঁটা আমাদের অভ্যাস রয়েছে’।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর