মেট্রো স্টেশনে বিপত্তি! সল্টলেকে সেন্ট্রাল পার্ক স্টেশনের নীচে খসল চাঙড়

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্লু লাইনের পরে এবার গ্রীন লাইন। মেট্রো স্টেশনের নীচে খসল চাঙড়! আতঙ্কে যাত্রীরা। এবার নবনির্মিত মেট্রো স্টেশনে সাত সকালে ছড়ালো আতঙ্ক। মাঝে মাঝেমধ্যে সিগন্যালিংয়ের সমস্যার কারণে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। এবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী গ্রীনলাইনে সেন্ট্রালপার্ক মেট্রো স্টেশনের বাইরের চাঙর ভেঙে পড়েছে। একাধিক জায়গায় চাঙর ভেঙে পড়ার চিহ্ন নজরে এসেছে। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, সোমবার সকালে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নিচ থেকে খসে পড়ে চাঙর। ওই সময়ে ওপর দিয়ে চলছিল গ্রীন লাইনের মেট্রো। নিচে যানবাহন স্বাভাবিকভাবেই চলাফেরা করছিল। আচমকাই চাঙর ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে পুলিশের। খবর যায় মেট্রো কর্তৃপক্ষের কাছে। এবার কলকাতা মেট্রোর গ্রিন লাইনের যাত্রীদের মনেও আশঙ্কা দানা বাধছে। পুরো ঘটনা জানার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে মেট্রো রেলের জিএম সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। হাজির রয়েছেন মেট্রোর ইঞ্জিনিয়ার রাও। কীভাবে ঘটনাটি ঘটল, কোথায় কোথায় হয়ে সবটাই নজরদারির মধ্যে রাখা হয়েছে। 

গত বছর ব্লু লাইনের সর্বশেষ স্টেশন কবি সুভাষে সমস্যা দেখা দেয়। ২১টি পিলারের মধ্যে চারটি স্তম্ভে ফাটল ধরা পড়েছিল। পাশাপাশি আরও একাধিক স্তম্ভে ছোট বড় ফাটল রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সাড়াইয়ের কাজ শুরু হয়েছে। বর্তমানে সেই স্টেশন এখন বন্ধ রয়েছে। প্রায় এক বছরের মত সময় লাগবে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই  গ্রীনলাইনেও নবনির্মিত স্টেশনে চাঙড় ভেঙে পড়ার ঘটনা ঘটল। এরজেরেই ছড়িয়েছে আতঙ্ক। খুব বেশিদিন হয়নি তৈরি হয়েছে এই স্টেশনগুলো। তার মধ্যেই চাঙড় ভেঙে পড়তে শুরু করেছে। 

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

পদত্যাগ করলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী হিয়া দে, কী হয়েছে ছোট্ট ‘পটল’-এর?

হুমায়ুনের বিতর্কিত মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩ AJUP নেতা

‘পরের বিশ্বকাপে চেষ্টা করবেন’, ব্রাজিলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষীকে খোঁচা নেইমারের

আমলাদের গাড়ির পতাকাতেও এবার বদল, ‘ব’ সরিয়ে ফিরছে অশোক চক্র

এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেবে কে? দল ঘোষণা করল BCCI

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন বহু মানুষ

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

প্রবল ঝড়-বৃষ্টিতে ই-রিকশার উপর ভেঙে পড়ল নিম গাছ, মৃত ৫

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭১৯, এখনও নিখোঁজ হাজারের বেশি মানুষ

যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাক-বাসের সংঘর্ষে মৃত ৪, আহত ১৯