ভোটারদের ভ্যানিশ করতে চাইছে বিজেপি-কমিশন, নাম বাদ নিয়ে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : নথি দেওয়া সত্ত্বেও সবার নাম অ্যাডজুডিকেশনে দিয়েছে। আমার মন ভালো নেই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দোল উৎসবে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাক দোল উৎসবে মেতেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, কোনও জাত বা ধর্ম নিয়ে কথা বলছেন না। সাধারণ মানুষের হয়ে কথা বলছেন।

এদিন তিনি আরও বলেছেন, বিপদের মুখে দেশের গণতন্ত্র। মাইক্রোঅবজারভারদের দিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে। ভোটার তালিকায় নাম না থাকায় মৃত্যু হচ্ছে। এই মৃত্যুর জন্য দায়ি বিজেপি ও কমিশন। ভোট দেওয়ার পরেও এখন নাম বাদ যাচ্ছে। জ্ঞানেশ কুমারকে ফের ভ্যানিশ কুমার বলে আক্রমণ করলেন তিনি। তাঁর অভিযোগ, আগে ৫৮ লক্ষ নাম কোনও ভেরিফিকেশন ছাড়াই বাদ দেওয়া হচ্ছে।  ভোটে না পেরে এজেন্সিকে ব্যবহার করছে। অশুভ শক্তির কাছে মাথা নত করব না। তিনি আরও বলেছেন, সারা জীবন লড়াই করেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করবেন তিনি। মানবিক শক্তির কাছে দানবিক শক্তি পরাজিত হবে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্য থেকে ১ কোটি ২০ লক্ষ নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। নাম বাদ দেওয়া নিয়ে কমিশনকে তীব্র আক্রমণ করেছেন তিনি। ভবানীপুরে নাম বাদ নিয়েও সরব হয়েছেন তিনি। ১ ভোটে হলেও ভবানীপুরে জিতে দেখাবেন বলেও জানিয়েছেন। এদিনই ভার্চুয়ালি কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে ৩ হাজার ৫০০ কোটি টাকা খরচ হয়েছে। ৬১ জন মানুষকে হোমগার্ডের নিয়োগপত্র দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ